এই মুহূর্তে

বিয়ের পরেই স্ত্রী বংশিকাকে নিয়ে বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দির দর্শনে কুলদীপ

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ জেতার পর নতুন জীবন শুরু করেছেন ভারতের তারকা ক্রিকেটার কুলদীপ যাদব। বিয়ের পর সেইভাবে তাঁদের প্রকাশ্যে দেখা যায়নি। এবার নবদম্পতিকে দেখা গেল মন্দিরে। কুলদীপ যাদব তাঁর স্ত্রী বংশিকাকে সঙ্গে নিয়ে বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দির পরিদর্শনে গিয়েছিলেন। ভারতীয় তারকা মঙ্গলবার সেখানে পৌঁছালেও তাঁর এই সফরটি তেমন নজরে আসেনি।

দম্পতি মন্দিরে গিয়ে ভগবান বাঁকে বিহারীর উদ্দেশ্যে ৫৬টি নৈবেদ্য নিবেদন করে সেবা সম্পন্ন করেন। বিয়ের পর এটাই ছিল তাঁদের প্রথম মথুরা সফর, এবং তাঁরা বিষয়টি সম্পূর্ণ গোপন রেখেছিলেন। কুলদীপ ও তাঁর স্ত্রী প্রায় ২৫ মিনিট মন্দিরে ছিলেন। এই সময়ে মন্দিরের রক্ষীরা তাঁদেরকে নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রেখেছিলেন যাতে সাধারণ ভক্তদের দৃষ্টি থেকে তাঁদের উপস্থিতি আড়ালে থাকে।

আরও পড়ুন: আরসিবি-র চেয়ারম্যানের পদে নিযুক্ত আর্যমান বিড়লাকে চেনেন? জানুন পরিচয়

ভারতীয় বোলার   কুলদীপ যাদব গত ১৪  মার্চ মুসৌরির হোটেলে এক জমকালো অনুষ্ঠানে বংশিকা চাড্ডাকে বিয়ে করেন। এরপর ১৭  মার্চ লখনউয়ের হোটেল সেন্ট্রামে রিসেপশন সম্পন্ন হয়। যেখানে ক্রিকেট, রাজনীতি এবং ব্যবসা জগতের অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। সামাজিক বিয়ের আগে, কুলদীপ যাদব ২০২৫ সালের ৪  জুন লখনউতে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বংশিকার সঙ্গে বাগদান সম্পন্ন করেছিলেন।  তারা দুজন ছোটবেলা থেকেই একে অপরকে  চিনতেন এবং তাদের আদি নিবাস কানপুরে। বংশিকা কানপুরের শ্যাম নগর এলাকায় বড় হয়েছেন। তিনি উচ্চশিক্ষা সম্পন্ন করে অস্ট্রেলিয়ায় কাজ করেছেন।  এই প্রসঙ্গে উল্লেখ্য, নতুন জীবন শুরু পর  কুলদীপ যাদবকে আইপিএলে  দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে দেখা যাবে। দিল্লির প্রথম ম্যাচটি ১ এপ্রিল লখনউতে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে রয়েছে। কুলদীপ ৯৮টি আইপিএল ম্যাচে ১০২টি উইকেট নিয়েছেন। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হর্ষিত রানার বিকল্প হিসাবে কাকে নিল কলকাতা নাইট রাইডার্স?

জাতীয় দলে সুনীলের উত্তরাধিকার রায়ানের ওপর ভরসা

‘সেই দিনটি এসে গিয়েছে’, লিভারপুল ছাড়ছেন মহম্মদ সালাহ

আরসিবি-র চেয়ারম্যানের পদে নিযুক্ত আর্যমান বিড়লাকে চেনেন? জানুন পরিচয়

যোগীর হাত থেকে সরকারি চাকরির নিয়োগপত্র নিতে এলেন না রিঙ্কু সিং

নীতিন নবীনের সঙ্গে বৈঠক, ডিগবাজি খেয়ে বিজেপিতে নাম লেখাচ্ছেন লিয়েন্ডার পেজ?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ