নীতিন নবীনের সঙ্গে বৈঠক, ডিগবাজি খেয়ে বিজেপিতে নাম লেখাচ্ছেন লিয়েন্ডার পেজ?

Share:

নিজস্ব প্রতিনিধি: চার বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে নাম লিখিয়েছিলেন টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ। যদিও সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি তাঁকে। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে রাজারহাটের হোটেলে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক করলেন ভেস পেজের পুত্র। বৈঠকে উপস্থিত ছিলদেন বঙ্গ বিজেপির মুখিয়া শমীক ভট্টাচার্যও।  বিধানসভা ভোটের মুখে এই সাক্ষা‍ৎ নিয়ে জোর জল্পনা ছড়িয়েছে। চর্চা শুরু হয়েছে, তাহলে কি পদ্ম শিবিরে নাম লেখাচ্ছেন লিয়েন্ডার পেজ? যদিও বিজেপির বঙ্গ নেতৃত্ব কিংবা লিয়েন্ডার কেউই এ বিষয়ে মুখ খোলেননি। তবে সূত্রের খবর, বিজেপিতে যোগ দিলেও ভোটের ময়দানে লড়ছেন না অতীতের টেনিস তারকা। তাঁর লক্ষ্য, সর্বভারতীয় টেনিস সংস্থার শীর্ষ পদ বাগানো। যেমনটা করেছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। বিজেপির হয়ে ভোটে বার বার লড়েও ব্যর্থ হয়েও বড় পদ বাগিয়ে নিয়েছেন।

২০২১ সালের অক্টোবরে গোয়া  বিধানসভা ভোটের আগে তৃণমূলে নাম লিখিয়েছিলেন ভারতের প্রাক্তন ডেভিস কাপার। খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলে স্বাগত জানানোর পাশাপাশি লিয়েন্ডারকে ‘ছোট ভাই’ হিসাবেও উল্লেখ করেছিলেন। যদিও ২০২২ সালের জানুয়ারি মাসে গোয়ায় দলের যে ৬৯ সদস্য বিশিষ্ট তৃণমূলের রাজ্য কমিটি গঠিত হয়েছিল, তাতে নাম ছিল না লিয়েন্ডারের। ফলে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। 

গত বছরের ৮ নভেম্বর বেঙ্গল টেনিস সংস্থার সভাপতি পদে আসীন হয়েছেন লিয়েন্ডার।  আর ওই পদ বাগাতে শাসকদল তৃণমূল কংগ্রেসের সমর্থনও পেয়েছিলেন। তাই রাতারাতি ভেস পেজ পুত্রের এমন ডিগবাজিতে বিস্মিত বেঙ্গল টেনিস সংস্থার (বিটিএ) কর্তারা। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই বিজেপির সঙ্গে গোপন যোগাযোগ রেখে চলেছিলেন লিয়েন্ডার। বিজেপির একাধিক শীর্ষ নেতার সঙ্গে বৈঠকও করেছেন। 

মরশুমের প্রথম ডার্বিতে হাড্ডাহাড্ডি স্নায়ুর লড়াই, সুযোগ নষ্টের খেসারত দিয়ে প্রথমার্ধ গোলশূন্য

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তামিল প্রযোজক

মোদির আত্মনির্ভর পথে বিশেষ ধরনের মাইক্রো টার্বোজেট ইঞ্জিন তৈরি করেছে মৃন্ময়

২৩ রানে পঞ্জাবকে হারিয়ে আইপিএলের প্লে অফে আরসিবি

রাজ্যের মন্ত্রী হয়ে সস্ত্রীক গ্রামের বাড়িতে দিলীপ, রবিবার ঝাড়গ্রামে উৎসবের মেজাজ

প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের চণ্ডীপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী

অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গাংনাপুর থেকে গ্রেফতার দুষ্কৃতী

‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

মোল্লা ইউনূস-সহ তদারকি সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে মামলা

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩

তৃণমূল নেতার দখল নেওয়া জমি মূল মালিককে ফিরিয়ে দিলেন বিজেপির উপপ্রধান

রাজ্যের ৭টি জাতীয় সড়ক কেন্দ্রের হাতে, বিজ্ঞপ্তি জারি করে মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রীর