জাতীয় দলে সুনীলের উত্তরাধিকার রায়ানের ওপর ভরসা

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভারতীয় জাতীয় ফুটবল দলে জায়গা করে নিলো অস্ট্রেলিয়ান রায়ান উইলিয়ামস। ভারতীয় ক্লাব ফুটবলে যখন দিমিত্রি, কামিংস, ম্যাকলারেনের মতো অস্ট্রেলীয় বিশ্বকাপারের দাপট, তখন এক অজি ফুটবলার রায়ান উইলিয়ামস ভারতের জাতীয় টিমের ভরসার মুখ হয়ে ওঠার স্বপ্ন দেখাচ্ছেন। ৩১   মার্চ কোচিতে হংকংয়ের বিরুদ্ধে গুরুত্বহীন এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ।

মঙ্গলবার জাতীয় কোচ খালিদ জামিল যে ২৩ জন ফুটবলারকে বেছে নিয়েছেন, তাতে নাম উঠে এলো এই রায়ান এর। ৩২ বছরের অস্ট্রেলীয় ফরোয়ার্ড রায়ান হয়ে উঠতে পারে ভারতীয় ফুটবলের গেম চেঞ্জার। সুনীল ছেত্রীর সঙ্গেই রায়ান গত কয়েক বছর ধরে খেলছেন বেঙ্গালুরু ইউনাইটেডে। রায়ানের মা অ্যাংলোা ইন্ডিয়ান। যাঁর পারিবারিক যোগাযোগ মুম্বইয়ে। তবে রায়ানের জন্ম পারথে। ফুটবল শিক্ষা ইংল্যান্ডের পোর্টসমাউথ অ্যাকাডেমিতে। অস্ট্রেলিয়ার জুনিয়র টিমের হয়ে খেলেছে বহু ম্যাচে। একই সঙ্গে অস্ট্রেলিয়ার সিনিয়র টিমের হয়ে দক্ষিণ কোরিয়ার হয়ে ফিফা ফ্রেন্ডলিতেও খেলেছেন। তবে যেটা জানা গিয়েছে তিনি অস্ট্রেলিয়ার পাসপোর্ট জমা দিয়ে মায়ের দেশের হয়ে খেলবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। গত নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে খেলার জন্য তিনি ভারতীয় শিবিরে থাকলেও কাগজপত্র না আসায় লিস্টন–আনোয়ারদের পাশে খেলা হয়নি। এখন তাঁর সব কাগজপত্র আসায় ভারতীয় টিমে জার্সি গায়ে তুলতে তাঁর কোনও সমস্যা নেই। এই বছর এই টাইম সুনীল ছেত্রী নেই। ফলে টিমকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব এই প্রবাসী ফুটবলারের। ফলে কিছুটা হলেও টিম ম্যানেজমেন্টের কাছে তার খেলা কিছুটা হলেও এগিয়ে আছে।

আরও পড়ুন: ‘সেই দিনটি এসে গিয়েছে’, লিভারপুল ছাড়ছেন মহম্মদ সালাহ

আগের টিমের থেকে ১৪ জন বদল করেছেন খালিদ। বঙ্গসন্তান বলতে টিমে শুধু রহিম আলি। মোহনবাগানের বিশাল কাইথের সঙ্গে অভিষেক সিং, আপুইয়া, সাহল আব্দুল সামাদ, লিস্টন কোলাসো ও মনবীর সিং। ইস্টবেঙ্গল থেকে আছেন আনোয়ার আলি ও এডমুন্ড লালরিনডিকা। সিনিয়রদের মধ্য গুরুপ্রীত ছাড়া আছেন সন্দেশ, রাহুল ভেকে ও ছাংতে। একদম নতুন মুখ বিজয় ভার্গিস।

প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল ডিম, উদ্ধার করল পুলিশ

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস গড়লেন ১১ বাঙালি যুবক, ২১ বছর পর বাংলাদেশের মাটিতে হারল অস্ট্রেলিয়া

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু