শিলিগুড়িতে রামনবমীর মিছিলে ‘বুলডোজার’ চমক, অস্ত্র হাতে রাজপথে জনজোয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: দেশজুড়ে মহাসমারোহে পালিত হচ্ছে রামনবমী। আর এই বিশেষ দিনে উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়িতেও(Siliguri) ধরা পড়ল এক ভিন্ন ছবি। শহরের বিভিন্ন প্রান্তে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হলেও, এবার সবার নজর কেড়ে নিল ঘুঘুমালী হাই স্কুল (Ghughumali High School)থেকে বের হওয়া মিছিলটি। ​রামনবমীর মিছিলে(Ramnavami School) অভিনবত্ব আনতে এবার সরাসরি বুলডোজার নামাল আয়োজক কমিটি। সাধারণত বুলডোজারকে প্রশাসনিক বা নির্মাণকাজে ব্যবহৃত হতে দেখা গেলেও, ধর্মীয় মিছিলে এর উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা সৃষ্টি করেছে।
​​

বুলডোজার(Buldozar) শো মিছিলের অগ্রভাগে ছিল। বিশালাকার বুলডোজার, যা ছিল এবারের প্রধান আকর্ষণ। বুলডোজারের গায়ে লেখা ছিল, ‘বুলডোজার বাবা’।ট্র্যাডিশনাল প্রথা মেনে মিছিলে অংশগ্রহণকারীদের অনেকের হাতেই দেখা যায় ধারালো অস্ত্র ও তরবারি।ঘুঘুমালী হাই স্কুল থেকে শুরু হওয়া এই মিছিলে কয়েক হাজার পুণ্যার্থী পা মেলান। ‘জয় শ্রী রাম’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
​

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মিছিলে আভিজাত্য এবং শক্তির প্রতীক হিসেবেই এই বুলডোজারের ব্যবহার করা হয়েছে। তবে জনবহুল রাস্তায় বুলডোজার নিয়ে এমন মিছিলে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছিল শিলিগুড়ি পুলিশ। সব মিলিয়ে, শিলিগুড়ির এবারের রামনবমীর মূল চর্চার কেন্দ্রে থেকে গেল এই ‘বুলডোজার রাজনীতি’ বা সংস্কৃতি।

অন্যদিকে,রামনবমীর শোভাযাত্রায় শংকর ও আনন্দ একসাথে।রাম নবমী-এর শুভক্ষণে পানিঘাটা মোড়, আপার বাগডোগরায়(Bagdogra) ভক্তিময় শোভাযাত্রায় অংশগ্রহণ করেন শংকর মালাকার। এবার তিনি মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছেন। অন্য একই শোভাযাত্রায় অংশ নেন বিজেপি প্রাথী আনন্দময় বর্মন। সংকট মোচন মন্দির থেকে শুরু হয় শোভাযাত্রা। রাম নবমীর শুভ দিনে তিনি সকলকে শুভেচ্ছা জানান।

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক