‘রাম সবার, কারও একার নয়’, ঘাটালে প্রচারে গিয়ে বিজেপিকে নিশানা দেবের

এমন পরিস্থিতিতে নিজের এলাকার প্রার্থীর হয়ে ভোট প্রচারে নামলেন সুপারস্টার তথা তারকা সাংসদ দেব। শুক্রবার (২৭ মার্চ) ঘাটালের তৃণমূল প্রার্থী শ্যামলী সর্দারের সমর্থনে ভোট প্রচার সেরেছেন দেব।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন বিধানসভা নির্বাচন, আর এক মাসও বাকি নেই। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় ভোট হবে পশ্চিমবঙ্গে। বাংলার পাশাপাশি আরও পাঁচ রাজ্যে ভোট হবে একই সময়ে। যাই হোক, ইতিমধ্যেই বাংলায় লড়তে চলা তিন রাজনৈতিক দল তৃণমূল, সিপিআইএম এবং বিজেপি প্রার্থী তালিকা ঘোষনা করেছে। যদিও বিজেপির আরও কিছু আসনের প্রার্থী ঘোষণা বাকি রয়েছে। আর প্রার্থী ঘোষণার পরদিন থেকেই তিন দলের প্রার্থীরা নিজেদের মতো করে ভোট প্রচার শুরু করে দিয়েছেন। পাশাপাশি চলছে দেওয়াল লিখন, দেওয়ালে পোস্টার ফেলা ইত্যাদি। তবে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি দলে গোষ্ঠীদ্বন্দও দেখা গিয়েছে। এছাড়া একই পাড়ায় প্রার্থীদের পোস্টার ফেলা নিয়েও নানা ঝামেলা চলছে। এমন পরিস্থিতিতে নিজের এলাকার প্রার্থীর হয়ে ভোট প্রচারে নামলেন সুপারস্টার তথা তারকা সাংসদ দেব। শুক্রবার (২৭ মার্চ) ঘাটালের তৃণমূল প্রার্থী শ্যামলী সর্দারের সমর্থনে ভোট প্রচার সেরেছেন দেব। প্রচারে নামার আগে তিনি কুশপাতা এলাকায় রাম মন্দিরে পূজো দেন। এবং জয় শ্রীরাম ধ্বনি দেন। এরপরেই প্রচারে নামেন তিনি। তারকা তকমা মুছে ফেলে একেবারে ছিমছাম পোশাকে এদিন প্রচার সারেন ঘাটালের তিনবারে জেতা তৃণমূল সাংসদ। আর ছাব্বিশের নির্বাচনে ঘাটালের তৃণমূল প্রার্থীর সমর্থনে দেবের এটাই প্রথম প্রচার।

তবে এদিন প্রচারের পাশাপাশি ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ ঘুরে দেখেছেন তিনি। তবে রাম নবমীতে দেবের পুজো নিয়েও বিতর্ক উঠেছে। কেননা বিজেপির স্লোগানে জয় শ্রীরাম ধ্বনি শোনা যায়। যদিও এই বিষয়ে অভিনেতা যোগ্য জবাব দিয়ে বলেন, ঠাকুর নিয়ে কোনও রাজনীতি নয়। আমি একজন হিন্দু হিসেবে কোন মন্দিরে যাব সেটা আমার সিদ্ধান্ত। তার জন্যে কোনও দলের আমার অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। আমরা যেভাবে দুর্গা-কালী পুজো সেলিব্রট করি, সেইমতো রাম নবমীতেও পুজো দিয়েছি। আমাদের রাজ্যের মতো পুজোর্চ্চনা গোটা দেশে কোথাও হয়না। তাই আমি মনে করিনা, আমি রাম নবমীতে পুজো দিয়েছি, সেটা নিয়ে কোনও রাজনীতি হতে পারে না।’ এরপর অভিনেতা বিজেপিকে কটাক্ষ করে বলেন, ‘রাম সবার, তিনি ব্যক্তিগত কোনও দলের নয়। ধর্ম নিয়ে বিজেপি যে বিষ মেশাচ্ছে তা বন্ধ হোক। আমরা ছোটবেলায় রামায়ণ দেখেছি, এখনও পর্যন্ত কখনও মধে হয়নি, বিজেপির জন্যে রামায়ণ তৈরি হয়েছে। এটা আমাদের কাছে ফেয়ারি টেল। আমরা রামায়ণ মহাভারত দেখে আমাদের ধর্মকে বুঝতে শিখেছি। সেখানে একটা দল যদি রাজনৈতিকভাবে আমাদের হিন্দুধর্মকে হাইজ্যাক পরে নেয়, তাহলে আমরা এটা মেনে নেব না। আমি মনে করি, আমাদের দেশে আমি বা আমরা সবাই মন্দিরে যাবো না মাজারে যাব, তা আমাদের দেশে স্বাধীনতা রয়েছে। তাই রাম নবমীতে মন্দিরে পুজো দেওয়া আমার অধিকার। তাই রাম মন্দির আমাদের কারো একা নয়। রাম আমাদের সবার, ঈশ্বর আমাদের সবার।’

এরপর অভিনেতা ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ ঘুরে দেখে বলেন, ‘বন্যা থেকে বাঁচানোর জন্য প্রথমে একটা রুটম্যাপ তৈরি করা হয়েছিল, যেখানে অধিকাংশ জমি বা বাজার তার মধ্যে চলে যাচ্ছিল। মুখ্যমন্ত্রীর আদেশের পর আবার নতুন করে রুটম্যাপ তৈরি করা হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান করতে গেলে অনেকগুলি জমি লাগবে এবং এটি সফল করার জন্য ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের সহযোগিতা প্রয়োজন।” এরপর তিনি বিরোধীদের সমালোচনা করে বলেন, “ঘাটাল মাস্টার প্ল্যান কোনো পলিটিক্যাল ইস্যু নয়, এটি মানুষের জন্য। আমি ২০১৪ থেকে সাংসদ আছি এবং তখন থেকেই ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলে আসছি। বিজেপি বা অন্য কোনও বিরোধী দল কেন্দ্রের কাছে কি একটিও চিঠি লিখেছে এই মাস্টার প্ল্যান নিয়ে? আমি রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম কারণ এই কাজটি আটকে দেওয়া হয়েছিল। কিন্তু রাজ্য সরকার কথা দিয়েছে যে তারা এই কাজ করবে এবং ইতিমধ্যে ৭০০ কোটি টাকা মঞ্জুর হয়েছে।” এরপর প্রচারে তিনি বলেন, “বিরোধীদের কাছে এখন আর কোনও প্রচারের অস্ত্র নেই, তাই তারা বিভ্রান্তি ছড়াচ্ছে। ঘাটালের মানুষ এখন চোখের সামনে কাজ হতে দেখছেন—ড্রেজিং শুরু হয়েছে, পাম্পিং স্টেশনের কাজ চলছে। আমরা প্রতিশ্রুতি ললিপপ দিই না, আমরা কাজ করে দেখাই। যদি এবারও ঘাটালে তৃণমূল না জেতে, তবে রাজনীতি জিতে যাবে আর কাজ করা মানুষগুলি হেরে যাবে। রাজনীতিতে অনেকে অনেক কথা দেয়, ১৫ লক্ষ টাকা আসবে বা ২ কোটি চাকরি হবে, কিন্তু আমি কথা দিয়ে কথা রেখেছি। ঘাটালের উন্নয়নই আমার মূল লক্ষ্য এবং এই মাস্টার প্ল্যান সম্পন্ন হলে ঘাটালের মানুষ বন্যার হাত থেকে মুক্তি পাবেন।’

পুরীতে শুরু হল জগন্নাথ দেবের স্নানযাত্রা

আর্জেন্টিনার বিরুদ্ধে নকআউটের আগে কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

সোমে বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল

ছোটখাটো উপসর্গেই বড় রোগের ভয়? অজান্তেই কি আক্রান্ত হচ্ছেন এই মানসিক ব্যাধিতে ?

বারবার চকোলেট খেতে ইচ্ছে করে? জেনে নিন এই মিষ্টি তৈরির অজানা রহস্য

লবণের পাত্রে রাখুন এই জিনিস, রাতারাতি ঘুরবে ভাগ্যের চাকা

১৫০ বছর পর জ্যৈষ্ঠ পূর্ণিমায় বিরল গজকেশরী যোগে ভাগ্য খুলছে ৫ রাশির

রাস্তায় গাড়ি চালানোর সময়ে সতর্ক হোন, পরিবারে অশুভ ঘটনার সম্ভাবনা….

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস