রঘুনাথগঞ্জে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ, নামল কেন্দ্রীয় বাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথগঞ্জ: রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ। দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ। আলের মোড় ও ফুলতলা মোড়ে মিছিলকে কেন্দ্র করে ইটবৃষ্টি শুরু করে অপর পক্ষ। শুরু হয় হাতাহাতি। আহত হয় বেশ কয়েকজন। তিনটি দোকানে আগুন দিয়ে দেওয়া হয়। রঘুনাথগঞ্জ থানার(Raghunathganj P.S.) বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে লাঠিচার্জ শুরু করে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশি তৎপরতায় পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।অজিত সিং যাদব (ডিআইজি, মুর্শিদাবাদ), জানান এই সংঘর্ষের ঘটনার পর একাধিক জনকে গ্রেফতার ও আটক করা হয়েছে। এলাকায় শান্তি ফিরিয়ে আনা মূল লক্ষ্য। কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে।

এলাকায় রুট মার্চ(Route March) চলছে। কেন এই সংঘর্ষ বাঁধলো তা পরবর্তীকালে তদন্তে জানা যাবে। যারা এই ঘটনায় যুক্ত তাদের প্রত্যেককে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। অপরদিকে, পুরুলিয়া জেলার পারাতে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ ভাবে বেশ কয়েকটি গাড়িতে ইট পাটকেল ছোড়া হয় ও ভাঙচুর চালানো হয়। অভিযোগ শহরে কোডিং এর ওপরে লাগানো রামের পতাকা খুলে ফেলে দেওয়া হয় নিচে মাটিতে। একাধিক জন আহত হন এই সংঘর্ষে। অনেক দোকানদারকে মারধর করা এবং তাদের দোকান লুটপাট করা হয়।

এদিকে,শুক্রবার দুপুরে বহরমপুর ওয়াইএমএ (YMA) ময়দান থেকে বর্ণাঢ্য এই শোভাযাত্রার সূচনা হয়। মিছিলে কয়েক হাজার মানুষের সমাগম হয়েছিল। ঢাক-ঢোল আর জয় শ্রীরাম ধ্বনিতে যখন শহর মুখরিত, ঠিক তখনই দেখা যায় এক দল যুবক ও কিশোরের হাতে খোলা তলোয়ার ও অন্যান্য ধারালো অস্ত্র। মিছিলটি যখন শহরের প্রধান রাস্তাগুলি পরিক্রমা করছিল, তখন রাস্তার মোড়ে মোড়ে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। কিন্তু পুলিশের সামনেই এই ভাবে অস্ত্র প্রদর্শন চললেও কোনও সক্রিয় ভূমিকা নিতে দেখা যায়নি প্রশাসনকে।​এ প্রসঙ্গে আয়োজকদের ভূমিকা নিয়েও বিতর্ক দানা বেঁধেছে। দায় এড়াতে বিশ্ব হিন্দু পরিষদের স্থানীয় নেতৃত্ব জানিয়েছেন, তাঁরা আগে থেকেই অংশগ্রহণকারীদের অস্ত্র আনতে নিষেধ করেছিলেন। সংগঠনের এক সদস্যের কথায়, “আমরা বারবার বারণ করেছি যাতে কেউ অস্ত্র না আনে।

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

‘উনি এখন ট্রিপল ইঞ্জিন চালাচ্ছেন’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে রসিকতা শেখর সুমনের

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক

বাবা-মা নয়, ২৮ কোটির সম্পত্তি বন্ধুর নামে লিখে দিলেন ১৯ বছরের তরুণ