রাম নবমীর শোভাযাত্রায় ইটবৃষ্টি , তুমুল উত্তেজনা পুরুলিয়ার পাড়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি, পাড়া: রাম নবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পুরুলিয়ার পাড়া বিধানসভার ভেলাটার এলাকায়। অভিযোগ, শুক্রবার বিকেলে শোভাযাত্রা চলাকালীন ইটবৃষ্টি ও ভাঙচুরের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।বিজেপি সাংসদ(MP) জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, শুক্রবার রাম নবমী উপলক্ষে পাড়া বিধানসভার ভেলাটার এলাকায় রামভক্তদের একটি শোভাযাত্রা যাচ্ছিল। সেই সময় স্থানীয় এক সম্প্রদায়ের কিছু মানুষ হঠাৎ আক্রমণ চালায় বলে অভিযোগ। শোভাযাত্রায় থাকা গাড়িতে ভাঙচুর করা হয় এবং ইটবৃষ্টি করা হয় বলেও দাবি করেন তিনি।

ওই মিছিলে থাকা বেশ কয়েকজন শিশু আহত হয়।ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয় বলে জানা যায়। যদিও পাড়া ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মনোজ সাহাবাবু ফোনে জানান,একটা ঘটনা ঘটেছে। তবে যা ঘটেছে সেটা কাম্য নয়। সেটা অন্যায় ।তবে বিজেপি এতে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে।কয়েকদিন আগে আমরা দেখেছি বেগুনকোদরের ঘটনা প্রকাশ্যে এসেছে। শুক্রবার এলাকায় বিভিন্ন জায়গায় রামনবমীর জুলুস বের হয়।

যেটা খবর ওখানে ওই এলাকায় কোন জুলুস যাওয়ার রুট ছিল না। তবে যে কেউ যেকোনো রুটে যেতে পারে। ঘটনা যে ঘটেছে তা তিনি স্বীকার করে নিয়ে বলেন,একটা ঘটনা অবশ্যই ঘটেছে। তবে এটাতে তৃণমূল বিজেপির কোন গল্প নেই,বলেও তিনি স্পষ্ট জানান। পুলিশ তদন্ত করছে , বিষয়টা নিশ্চয় প্রকাশ্যে আসবে। পাড়া থানার পুলিশকেও বলা হয়েছে যারা দোষী তাদেরকে গ্রেফতার করতে হবে। এদিকে,বিজেপি সাংসদ জ্যোতির্ম সিং মাহাতো দাবি করেছেন, বিধানসভা নির্বাচনে বিজেপি জেতার পর এই ঘটনায় তদন্ত হবে। যারা দোষী তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।

ইনস্টাগ্রামে জনপ্রিয়তায় রোনাল্ডো-মেসি-হল্যান্ডদের টেক্কা দিলেন ভোজানিয়া

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

বাসের মধ্যেই তরুণীর গা ঘেঁষে দাঁড়িয়ে কাঁধে যৌনাঙ্গ ঠেকাল যুবক, তার পরে…

ছেলের আগে নবজাতক কন্যার মৃত্যু, সন্তানদের হারিয়ে গান ছেড়ে দিতে চেয়েছিলেন অনুরাধা

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না রাজেশ শর্মা, শরীরের অবস্থা কেমন অভিনেতার?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

রাম মন্দিরের অনুদান চুরি কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, সিটের রিপোর্ট তলব