‘‌দুটি ঘর–১০ লক্ষ টাকা দেওয়া হবে’‌, রানিগঞ্জ থেকে পুনর্বাসনের আশ্বাস মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এখন জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সব দলের প্রার্থীরাই এখন নিজ নিজ কেন্দ্রে চষে বেড়াচ্ছেন। তার মধ্যে এবার এখানকার মানুষের জন্য বড় ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো।

এদিকে রানিগঞ্জ ধসপ্রবণ এলাকা। তার ফলে বিপদের আশঙ্কা থেকেই যায়। আজ শনিবার রানিগঞ্জে ভোটপ্রচারে গিয়ে ওই ধসপ্রবণ এলাকা থেকে মানুষজনকে সরে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। আর তার জন্য আজ রানিগঞ্জের সভা থেকে পুনর্বাসনের আশ্বাস দেন তৃণমূলনেত্রী। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বান, ‘‌ওই এলাকা থেকে সরে আসলে ১০ লক্ষ টাকা এবং দুটি ঘর দেওয়া হবে। ২০০০ ফ্ল্যাট করেছি। আরও ৪০০০ করব। মানুষের জীবন দামি। একটা নয়, দুটি ফ্ল্যাট দেবো। শিফিটিংয়ের খরচ দেবো। ১০ লক্ষ টাকা দেওয়া হবে। আপনারা ভাবুন নতুন করে। যদি ধস নামে, হাজার হাজার মানুষ ধসের নীচে চলে যাবেন, আমরা চাই না। আমি জোর করছি না, আবেদন করছি।’‌

অন্যদিকে এখান থেকেই নির্বাচন কমিশনের নিয়োগ করা অফিসার–আমলাদের বার্তা দেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেত্রী। এখান থেকেই লক্ষণরেখার কথা মনে করিয়ে দেন তৃণমূল সুপ্রিমো। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌এক এক বুথে শুনছি ৫০০ নাম থাকলে ৪০০ বাদ। এটা কি মজা হচ্ছে? কী হচ্ছে? লক্ষ্মণরেখা বলে একটা বিষয় হয়। বিজেপি সব সীমা পার করছে। প্রথম অতিরিক্ত তালিকা কোথায়? নরেন বলল এক কোটি। আর একবার বলল এক কোটি ২০ লক্ষ। প্রথমেই ৫৮ লক্ষ বাদ। খোলাই হয়নি। তার পরে ৬০ লক্ষ লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি। একটা কান কাটা থাকলে দুটো কান কাটার ভয় থাকে। এদের (বিজেপি) দুটো কান কাটা। রামনবমীর মিছিল করো আপত্তি নেই। আমাদের ছেলেমেয়েরাও করে। হিংসা করে না। পরশু সিউড়িতে বন্দুক উঁচিয়ে মিছিল করেছো। কেন প্রশাসন পদক্ষেপ করছে না?’‌

এছাড়া বিজেপির বিভাজনের রাজনীতি নিয়েও সুর সপ্তমে তোলেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন। আর তারপরই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে তুলোধনা করে বলেন, ‘‌দুঃখের সঙ্গে বলছি, রামনবমী আমাদের ছেলেমেয়েরা করে। নবরাত্রি, দুর্গাপুজো, ছটপুজো, কালীপুজো করি। বড়দিন, ইদ পালন করি। সব ধর্ম-বর্ণ মিলিয়ে থাকে। সে শিখ, হিন্দু, বৌদ্ধ, জৈন, মতুয়া, বাউরি, লোধা, বাগদি, শহর, মুর্মু হোক, সকলকে নিয়ে আমরা চলি। আমার বীরবাহা, টুডু। বাউরি উন্নয়ন বোর্ড, বাগদি উন্নয়ন বোর্ড অনেক করেছি। আমরা চাই, তারা সমাজের উপর অংশে আসুক। আমরা ভেদাভেদ করি না। বিজেপি ভেদাভেদ করে। আমি কেন জগন্নাথ ধাম করেছি। খুব পাপ করেছি। রোজ প্রশ্ন করা হয়। জিজ্ঞেস করুন কারও বাড়ি ভাঙচুরের অধিকার কে দিল রঘুনাথগঞ্জে? লুটপাট করেছো। একটাকেও ছাড়ব না, মানুষ বিচার করবে।’‌

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

সোনার দামে পতন অব্যহত, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন