মাস্টারস্ট্রোক তৃণমূলের, মমতার সঙ্গে ছবি তোলার অভাবনীয় সুযোগ ভবানীপুরের ভোটারদের

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন বিধানসভা নির্বাচনে প্রত্যেক দলই নিজের নিজের মতো করে প্রচার চালাচ্ছে। এবারের হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। এই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীকে টিকিট দিয়েছে বিজেপি। ভবানীপুর কেন্দ্রের প্রচারের রণকৌশল ঠিক করতে তৃণমূলের বৈঠকও হয়েছে। এবারের নির্বাচনে মাস্টারস্ট্রোক দিয়েছে তৃণমূল। মমতার সঙ্গে ছবি তোলার অভাবনীয় সুযোগ রয়েছে ভোটারদের কাছে। দলনেত্রীর পাশে দাঁড়িয়ে ছবি তোলা কম বড় ব্যপার নয়। প্রচারের মাধ্যম হিসেবে এই বিষয়টিকে ব্যবহার করছে ঘাসফুল শিবির।

মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই এই নতুন প্রচার কৌশল নেওয়া হয়েছে। জানা গিয়েছে, ভবানীপুর কেন্দ্রের ৮টি ওয়ার্ডে ‘ফটো বুথ’ বা ‘ফটো কর্নার’ করা হবে। সেই বুথে গিয়ে মুখ্যমন্ত্রীর ছবির পাশে দাঁড়িয়ে ছবি তোলা যাবে। সঙ্গে থাকবে স্লোগানও। জয় বাংলাও লেখা রয়েছে ওই ফটো কর্নারে। বড় ধরনের কোনও অনুষ্ঠানে এই কর্নার করতে দেখা যায়। যেখানে মানুষ ছবি তোলেন। বিয়েবাড়ি বা সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রেও দেখা যায় এই কর্নারগুলো। বাংলার রাজনীতিতে এই ধরনের প্রচার আগে দেখা যায়নি। এবার নতুন ধরনের প্রচার করা হচ্ছে। ভবানীপুরে রণকৌশলের ক্ষেত্রে এটাও একটা অঙ্গ।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ৭৩ নম্বর ওয়ার্ডে তৃণমূলের কার্যালয়ের সামনে একটি ফটোকর্নার  বসানো হয়েছে। এই কর্নারের ডানদিকে রয়েছে মমতার ছবি। পাশের অংশ খালি। সেখানে ভোটাররা দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন। ওপরের দিকে রয়েছে জোড়াফুল আঁকা তৃণমূলের প্রতীক। সঙ্গে লেখা, ‘উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ভবানীপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনার মূল্যবান ভোট দিন।’ নিচের দিকে লেখা রয়েছে, উন্নয়নের পথে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সবাই মিলে ছবি তুলুন, বাংলার কথা বলুন।

জানা গিয়েছে, এবারের প্রচারে সকল কাউন্সিলরদের প্রচারে নামার কথা বলা হয়েছে। সেইমতো প্রচার করছেন তৃণমূল নেতৃত্ব। ফিরহাদ হাকিম ও শোভনদেব চট্টোপাধ্য়ায় সহ সকলকেি প্রচারে নামতে দেখা গিয়েছে। সকল কেন্দ্রের মতোই এই কেন্দ্রেও জোরদার প্রচার চলছে। 

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

সোনার দামে পতন অব্যহত, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন