‘বাংলাতেই শুধু বিচারবিভাগের হস্তক্ষেপ’, SIR নিয়ে সুর চড়ালেন শাহ

Share:

নিজস্ব প্রতিনিধি : বিধানসভা নির্বাচনের আগে গোটা রাজ্যের নিরিখে ‘চার্জশিট’ পেশ করছেন স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ। নির্বাচনের আগে কলকাতায় ঝটিকা সফরে এসে বিগত ১৫ বছরে রাজ্যের হাল নিয়ে ৪০ পাতার চার্জশিট দিয়েছেন তিনি। এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে শোনা গিয়েছে অনুপ্রবেশের কথা। তাঁর বার্তা বাংলার নির্বাচন গোটা দেশের জন্য গুরুত্বপূর্ণ। পাশাপাশি এসআইআর-র কাজে বাংলাতেই শুধু বিচারবিভাগের হস্তক্ষেপ নিয়েও অভিযোগ করলেন তিনি। 

এদিন তিনি SIR নিয়েও মুখ খুলেছেন। বলেছেন, বাংলা সহ ১২ রাজ্যে এসআইআর হচ্ছে। বাংলাতে এমন কী হয়েছে, যারজন্য জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করেছে সুপ্রিম কোর্ট? প্রশ্ন তুললেন তিনি। পাশাপাশি বলেছেন, সঠিক কাজ ডিএমরা না করার জন্যই সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে। এদিন তাঁর কথায় অনুপ্রবেশকারীরা যেমন ছিল, তেমন শোনা গিয়েছে সিন্ডিকেটের কথা। অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা চলছে বলে অভিযোগ তুলেছেন। বাংলায় জিতেই অঙ্গ বঙ্গ কলিঙ্গ জয় করবে বিজেপি। অনুপ্রবেশকারীদের বাঁচাতে SIR-এর বিরোধিতা করা হয়েছে। কিন্তু বাংলার তৃণমূল SIR প্রক্রিয়ার বিরোধিতা করেছিল। বলেছিল, সময় নিয়ে করা হোক। এসআইআর নিয়ে প্রথম থেকেই সোচ্চার ছিল তৃণমূল। এর প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আদালতেও গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। এরপরেই এই কাজে হস্তক্ষেপ করে বিচারবিভাগ। বিষয়টি খুব ভালো ভাবে নেয়নি বিজেপি। সেটাই অমিত শাহের বক্তব্যে স্পষ্ট। 

এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীর কথা। আলাদা করে কেবল শুভেন্দুর ভূমিকা উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে। এদিন অমিত শাহের কথায় বেশিরভাগই ছিল অনুপ্রবেশ প্রসঙ্গ। এই ক্ষেত্রে বিএসএফ-র ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। তার জবাবও দিয়ে রেখেছেন। বলেছেন, কাটাতার দেওয়ার জন্য জমি না পেলে বিএসএফ কী করবে? 

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

সোনার দামে পতন অব্যহত, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন