লাভপুরে ৬০ হাজার ভোটের টার্গেট বাঁধলেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি, লাভপুর : বীরভূমের লাভপুরে তৃণমূল প্রার্থী অভিজিৎ সিনহার (রানা) সমর্থনে জনসভা করতে পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার লাভপুরের মা ফুল্লরা মেলার মাঠে জনসভা করছেন তিনি। এই জনসভা থেকে লাভপুর বিধানসভা কেন্দ্র থেকে ৬০ হাজারের ব্যবধানে জয়ের টার্গেট বেধে দিয়েছেন তিনি। তাঁর কথায়, গত বিধানসভা নির্বাচনে ১৭ হাজার ভোটের জয় পেয়েছিল তৃণমূল প্রার্থী। লোকসভায় সেই ব্যবধান বেড়ে হয়েছিল ৪৮ হাজার। এবার বিধানসভা নির্বাচনে টার্গেট ৬০ হাজার। এই বিপুল ভোটে জয় আনার বার্তা দিয়েছেন তিনি।

এদিন তিনি নিজেদের করা প্রতিজ্ঞার কথা জানিয়েছেন। সরকার চতুর্থবার ক্ষমতায় এলে কী করবে তার হিসেব দিয়েছেন। বলেছেন, তৃণমূলের প্রথম প্রতীক্ষা আজীবন লক্ষ্মীর ভান্ডার। দ্বিতীয় প্রতিজ্ঞা সবার বাড়িতে প্রতিশ্রুত জল। তৃতীয় প্রতিজ্ঞা দুয়ারে স্বাস্থ্য ক্যাম্প। চতুর্থ প্রতিজ্ঞা বার্ধক্য ভাতা। পঞ্চম প্রতিজ্ঞা সবার মাথার ওপরে পাকা ছাদ। আবাস যোজনার টাকা যতই কেন্দ্র আটকে রাখুক, এই সরকার তা দেবে।

কেন্দ্রীয় সরকার সবসময় বঞ্চনা করে এসেছে সেই কথাই আরও একবার স্পষ্ট করে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ করা হয়েছে। আবাস জল জীবন মিশনের টাকা বন্ধ করা হয়েছে। বিজেপি নেতারা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবার হুমকি দেয়। কেউ লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না। তাঁর কথায় এবারের ভোট বিজেপিকে শিক্ষা দেওয়ার ভোট। তাঁর অভিযোগ, বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে। তৃণমূল কর্ম নিয়ে রাজনীতি করে।

এদিন লাভপুরে তৃণমূলের করা কাজের পরিসংখ্যান তুলে ধরেছেন তিনি। বলেছেন, লাভপুর বিধানসভার অন্তর্গত বাংলা আবাস যোজনায় গত ২ বছরে ১৩ হাজার ৪৩৭ জনকে ঘর দেওয়া হয়েছে। স্বাস্থ্যসাথী প্রকল্পে ১ লক্ষ ১৩ হাজার ২১৭ জন উপকৃত হয়েছে। রূপোশ্রীতে ৩ হাজার বোনেরা উপকৃত হয়েছেন। কৃষক বন্ধ প্রকল্পে ৯০ হাজার ৪৫৬ জন আর্থিক সহযোগিতা পেয়েছে। লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন ১ লক্ষ ৭ হাজার মহিলা। 

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

সোনার দামে পতন অব্যহত, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন