‘পুলিশের ড্রেস পরে সেন্ট্রাল ফোর্স ছাপ্পা দিতে আসলে রুখে দাঁড়াবেন‌’‌, বার্তা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এখন জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সব দলের প্রার্থীরাই এখন নিজ নিজ কেন্দ্রে চষে বেড়াচ্ছেন। তার মধ্যে এবার আবার ভোট ষড়যন্ত্র রুখতে মহিলাদের এগিয়ে আসার বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো।

এদিকে আজ, শনিবার রঘুনাথপুরের নির্বাচনী জনসভা থেকেও মহিলাদের এগিয়ে এসে বিজেপির ভোট ষড়যন্ত্র বানচাল করার আহ্বান করলেন। তবে উত্তরবঙ্গে যখন সভা করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী তখন মহিলাদের রান্নাঘরের সরঞ্জাম নিয়ে প্রস্তুত থাকতে বলেছিলেন। কেউ যদি ভয় দেখাতে আসে তাহলে ব্যবস্থা নিতে বলেছিলেন। গত ২৫ মার্চ নকশালবাড়ির জনসভা থেকে কেন্দ্রীয় বাহিনীকে হুমকি দিয়েছেন মুখ্যমন্ত্রী বলে অভিযোগ তুলে নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে। তারপরও আজ এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বান, ‘ভোটের সময় বিজেপি হয়ে গিয়েছে ওরা। পুলিশের ড্রেস পরে সেন্ট্রাল ফোর্স যদি ছাপ্পা দিতে আসে রুখে দাঁড়াবেন‌।’‌

অন্যদিকে এখান থেকেই ভোট বানচাল রুখতে মহিলাদের দায়িত্ব বোঝালেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেত্রী। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌বিজেপির টাকায় নিজেদের বেচবেন না। খবর আমরাও রাখি। মা–বোনদের দায়িত্ব দেব। ইলেকশনের আগের দিন থেকে লক্ষ্য রাখবেন বাইরের গুন্ডারা আসছে কিনা। আর পুলিশের ড্রেস পরে সেন্ট্রাল ফোর্স যদি ছাপ্পা দিতে আসে রুখে দাঁড়াবেন। যদি ভোট মেশিন দখল করতে আসে রুখে দাঁড়াবেন। কাউন্টিংয়ের দিন ফাইনাল রেজাল্ট বের না হওয়া পর্যন্ত থাকবেন। সঙ্গে কী নিয়ে যাবেন? পাখা নিয়ে যাবেন। বাড়িতে রুটি বেলা হয়। বেলন আছে। যে রাঁধে সে চুলও বাঁধে।’‌

এছাড়া বিজেপির বিভাজনের রাজনীতি নিয়েও সুর সপ্তমে তোলেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন। আর তারপরই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে তুলোধনা করে বলেন, ‘বলে তৃণমূল চোর, এত বড় সাহস! তোরা তো ডাকাত। দেশ বেচে দেওয়ার ডাকাত। আপনারা কৌরবদের চান না পাণ্ডবদের? তৃণমূল পাণ্ডব। বিজেপি কৌরবদের দল। বাংলাকে টার্গেট করেছে কেন জানেন? ওরা চায় বাংলাটাকেই উঠিয়ে দিতে। যদি বাংলাকে ওঠাতে না চান, তবে মনে রাখুন একটা ভোটও তৃণমূল ছাড়া আর কাউকে নয়। এসআইআরে বেছে বেছে মহিলাদের বাদ দেওয়া হয়েছে।’‌

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার