‘‌বাংলাকে শেষ করার চক্রান্ত বিজেপির’‌, পুরুলিয়ার কাশীপুরে তোপ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এখন জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সব দলের প্রার্থীরাই এখন নিজ নিজ কেন্দ্রে চষে বেড়াচ্ছেন। তার মধ্যে এবার আবার বিজেপিকে তুলোধনা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে আজ, শনিবার পুরুলিয়ার কাশীপুরের নির্বাচনী জনসভা থেকে ডবল ইঞ্জিন সরকারের নমুনা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌সব ধর্ম, জাতপাত আছে। আমরা সব ধর্মকে শ্রদ্ধা করি। দুর্গা, কালী, শীতলা পুজো করি। থানে যাই। গুরুদ্বারে যাই। ইদে যাই। ভেদাভেদ নাই। নির্মল টুডু ভাল কথা বলেছেন। বিজেপি ভোটের রাজনীতি করে বলবে এটা করব। ওড়িশায় ডবল ইঞ্জিন সরকার। জনজাতিদের উপরে কী অত্যাচার! উত্তরপ্রদেশেও তাই। আগে পুরুলিয়ায় সন্ত্রাস ছিল। বিজেপি এখানে অনেক প্রতিশ্রুতি দিয়ে ভোটে জিতেছিল। তারপর থেকেই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই। ১০০ দিনের কাজ করিয়ে টাকা দেয়নি। গ্রামীণ রাস্তার টাকা আটকে রেখেছে।’‌

অন্যদিকে বিজেপির বিভাজনের রাজনীতি নিয়েও সুর সপ্তমে তোলেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন। আর তারপরই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে তুলোধনা করে বলেন, ‘‌নির্মল টুডু সুন্দর করে অলচিকি ভাষায় বলে গেলেন। অলচিকি ভাষায় অভিধান বেরিয়েছে। সাঁওতালি ভাষাকে স্বীকৃতি দিয়েছি। অনেক স্কুল হয়েছে। আমরা হিন্দি, উর্দু, গোর্খা, অলিচিকি, কুরমালি থেকে শুরু করে সব ভাষাকে মর্যাদা করি। ভালবাসি। আর বিজেপি আদিবাসী আর মাহাতোদের লাগিয়ে দিতে চায়। জনজাতিকে সম্মান করি। যেদিন দেখলাম গান্ধীজির নামে, যিনি দেশ স্বাধীন করতে বড় কাজ করেছিলেন, সেই তাঁর নামে ১০০ দিনের কাজের প্রকল্প ছিল। সেটাকে বন্ধ করে দিল। ২ ঘণ্টার মধ্যে কর্মশ্রী প্রকল্প মহাত্মাশ্রী প্রকল্প করে দিলাম। অনেক মানুষকে জব কার্ড দিয়েছি। ১০০ দিনের কাজ আমরা এখান করছি।’‌

এছাড়া এসআইআর নিয়েও সুর চড়িয়েছেন তৃণমূলনেত্রী। মানুষকে হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘‌এসআইআরের লাইন দিতে গিয়ে, ভোটার তালিকায় নাম রাখার জন্য অনেক জনজাতি বিএলও মারা গিয়েছে। অর্ধেক হিন্দু মারা গিয়েছে। মুসলমানও মারা গিয়েছে। কেন লাইন দেবে মানুষ? আমরা দেশের নাগরিক নই? যে বাংলা দেশের জন্য লড়াই করে স্বাধীনতা ছিনিয়ে আনে, জীবন বলিদান দেয়, ৭০ শতাংশ কারাবাসে থাকে স্বাধীনতার আন্দোলনে, সেই মাটি রূপসী বাংলার মাটি। সেই মাটি সোনার চেয়েও খাঁটি। কাকে বাদ দেবেন? সাঁওতালিও রয়েছে। তফসিলি বন্ধু প্রকল্প করেছি।’‌

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

ভূমিধসের পাশেই ‘গরবা নাচ’! পর্যটকদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফের মা হলেন বুবলী!

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়

চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প