প্রচারের মাঝেই বড় ধাক্কা বিজেপিতে,৩০ পরিবার সহ বিজেপির মণ্ডল সদস্যের তৃণমূলে যোগদান

Share:

নিজস্ব প্রতিনিধি, সাঁকরাইল: আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সাঁকরাইল ব্লকে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল। প্রচারের মাঝেই বিজেপিতে বড়সড় ভাঙন দেখা দিল। গোপীবল্লভপুর বিধানসভার(Gopiballavpur Assembly) অন্তর্গত সাঁকরাইলের ধানঘোরী অঞ্চলের কুলডিহা বুথে বিজেপির এক মণ্ডল কমিটির সদস্য অসিত পাত্র(Asit Patra) সহ প্রায় ৩০টি পরিবার দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

তৃণমূল প্রার্থী অজিত মাহাতোর(Ajit Mahato) হাত ধরে ওই পরিবারগুলির আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন হয়। এদিনের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলকান্ত রাউত সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা।দলবদলের এই ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তি বেড়েছে বিজেপি শিবিরে। ভোটের আগে এই ধরনের ভাঙন যে সংগঠনের উপর প্রভাব ফেলতে পারে, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

অন্যদিকে, তৃণমূল নেতৃত্বের দাবি, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ ও মানুষের প্রতি আস্থার কারণেই বিরোধী শিবির ছেড়ে সাধারণ মানুষ তৃণমূলে ভিড় জমাচ্ছেন। যদিও বিজেপির তরফে এই ঘটনাকে তেমন গুরুত্ব দিতে নারাজ স্থানীয় নেতৃত্ব। তাদের দাবি মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দিতে মানসিকভাবে প্রস্তুত। সেখানে কি দলে রইল আর কে ছেড়ে গেল ভোট বাক্সে তার প্রভাব ফেলবে না।বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া মন্ডল সদস্য অজিত পাত্র দাবি করেন, উন্নয়নের কাজ বিজেপিতে থেকে করা যাচ্ছিল না। মনের দিক থেকে মেনে নিতে পারছিলেন না। তাই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ৩০ টি পরিবারকে সঙ্গে নিয়ে যাতে এলাকায় উন্নয়ন করা যায়। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে জঙ্গলমহলের বহু মানুষ উন্নয়নের সঙ্গী হতে তৃণমূল কংগ্রেসের পতাকার তলে আশ্রয় নিচ্ছেন।

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক