জঙ্গলমহলে মশাল নিয়ে বিজেপি প্রার্থীর অভিনব প্রচার আলোর দিশায়

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: জঙ্গলমহলে শনিবার সন্ধ্যায় জ্বলে উঠল একাধিক মশাল। কোন আন্দোলন নয়। অন্ধকার থেকে আলো দেখাতে হাতে মশাল নিয়ে হাঁটলেন বিজেপি কর্মীরা। ঝাড়গ্রাম শহরে(Jhargram City) শনিবার বিজেপির মশাল মিছিলকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বেশ নজর কেড়েছে। তৃণমূল সরকারের শাসনকালকে ‘অন্ধকার যুগ’ হিসেবে অভিহিত করে এবং একাধিক জনস্বার্থ সংশ্লিষ্ট দাবি নিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এই মশাল মিছিলের মূল উদ্দেশ্য ও দাবিদাওয়া তুলে ধরা হয়।বিজেপির পক্ষ থেকে তিনটি প্রধান ইস্যুকে সামনে রাখা হয়।দুর্নীতি বিরোধী – তৃণমূল কংগ্রেসের গত ১৬ বছরের শাসনকালে হওয়া বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে ধরা।নারী সুরক্ষা – রাজ্যে নারী নিরাপত্তার বর্তমান পরিস্থিতি নিয়ে প্রতিবাদ জানানো।কৃষক সমস্যা- বিশেষ করে আলু চাষিদের বর্তমান সংকটাপন্ন অবস্থা এবং তাঁদের নায্য পাওনা নিয়ে দাবি তোলা।মিছিল ঝাড়গ্রাম জেলা বিজেপির সদর দফতর থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে।

ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা যুব মোর্চার উদ্যোগে আয়োজিত এই মিছিলে প্রথম সারিতে নেতৃত্ব দেন,লক্ষীকান্ত সাউ(Laxmikanta Shaoo) (ঝাড়গ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী),তুফান মাহাত (ঝাড়গ্রাম জেলা সভাপতি),রণজিৎ সেন (মিছিলের অন্যতম আয়োজক)।ঝাড়গ্রামের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই ধরণের মশাল মিছিল সাধারণ মানুষের নজর কাড়তে কতটা সফল হয়, সেটাই এখন দেখার বিষয়। যদিও বিজেপি প্রার্থীর দাবি যে দাবিগুলি নিয়ে তারা জঙ্গলমহলের অন্ধকার দূর করতে মশাল জ্বালিয়েছেন তাতে সাধারণ মানুষ তাদের পক্ষে রায় দেবে।

ইনস্টাগ্রামে জনপ্রিয়তায় রোনাল্ডো-মেসি-হল্যান্ডদের টেক্কা দিলেন ভোজানিয়া

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

বাসের মধ্যেই তরুণীর গা ঘেঁষে দাঁড়িয়ে কাঁধে যৌনাঙ্গ ঠেকাল যুবক, তার পরে…

ছেলের আগে নবজাতক কন্যার মৃত্যু, সন্তানদের হারিয়ে গান ছেড়ে দিতে চেয়েছিলেন অনুরাধা

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না রাজেশ শর্মা, শরীরের অবস্থা কেমন অভিনেতার?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

রাম মন্দিরের অনুদান চুরি কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, সিটের রিপোর্ট তলব