সুসজ্জিত পালকি করে সিলিন্ডার নিয়ে অভিনব ভোটের প্রচার মদন মিত্রের

Share:

নিজস্ব প্রতিনিধি কামারহাটি: গ্যাস সিলিন্ডার নেই। লাইন আছে। যার বাড়িতে কপাল জোরে সিলিন্ডার যাচ্ছে, তিনি নতুন বউয়ের মতো সুসজ্জিত পালকি করে সিলিন্ডার নিয়ে যাচ্ছেন।উলুধ্বনি, পালকি, নহবত। বিয়ের কনে নয়। বাড়িতে যাচ্ছে গ্যাস সিলিন্ডার। বিচিত্র এবং অভিনব প্রতিবাদ কামারহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মদন মিত্রের(Madan Mitra)। শনিবার প্রচারে বেরিয়ে পালকি করে গ্যাস সিলিন্ডারকে বাহকদের দিয়ে বহন করে এলাকায় ঘোরালেন তৃণমূল প্রার্থী। মদন মিত্রের দাবি, ডোমেস্টিক ১৪ কেজি গ্যাসের সিলিন্ডারে ১০ কেজি গ্যাস দিচ্ছে মোদির সরকার।

সেখানে ৪ কেজি গ্যাস চুরি হচ্ছে। অথচ গ্যাসের দাম কম আছে বলে মানুষকে ঠকানো হচ্ছে। ‘উজ্জ্বলা'(Ujjala) গ্যাস প্রকল্প মোদির অন্যান্য যে সকল স্বপ্ন দেখানো প্রকল্প ছিল তার মত উবে গিয়েছে। তাই সাধারণ মানুষের মনের ব্যথা বুঝতে পেরে তিনি পালকিতে গ্যাস সিলিন্ডার নিয়ে ভোট ভিক্ষা করতে বেরিয়েছেন মানুষের দুয়ারে দুয়ারে। সাধারণ মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি কামারহাটির তৃণমূল প্রার্থী ভোটারদের রান্নাঘরে যে আগুন জ্বলছে সেই বার্তা নিয়ে পৌঁছে যান গৃহিণী থেকে গৃহকর্তা সকলের কাছে।

বিজেপিকে পরাস্ত এবং তৃণমূলের জয়কে সামনে এনে বিজেপির মোদি সরকারের বিরুদ্ধে লড়াই মজবুত করতে গ্যাস সিলিন্ডার হাতিয়ার কামারহাটির তৃণমূল প্রার্থীর । এদিনের এই অভিনব প্রচারকে ঘিরে ছিল জাক জমকপূর্ণ পরিবেশ। ছিল নববধূকে বিয়ে করে ঘরে নিয়ে যাওয়ার মত সুদৃশ্য পরিবেশ। খালি কোনের বদলে জমকালো সাজে সাজানো পালকিতে ছিল লাল রঙের গ্যাস সিলিন্ডার(Gas Cylindar)।

অতিরিক্ত প্রোটিন কি শরীরের ক্ষতি করতে পারে? কী বলছেন বিশেষজ্ঞরা?

নিয়মিত সাঁতার কাটেন? জেনে নিন ত্বক ও চুল বাঁচাতে কি পরামর্শ বিশেষজ্ঞদের?

এই মন্দিরে ভক্তদের না বলা মনের কথা বোঝেন বজরংবলী, সমস্যার সমাধান করেন দ্রুত

শুক্রের ভয়ঙ্কর চালে ৪ রাশির জাতকদের জীবনে ভয়াবহ সমস্যা, কারা বিপদে?

আজকের রাশিফল: নিজের কথায় সংযত রাখুন, অন্যথায় বিপদ বাড়বে..

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ