খাবার ও জলের অভাবে মৃত্যু ১৮ জনের, দেহ ফেলা হল ভূমধ্যসাগরে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়া থেকে সাগরপথে গ্রিস যাওয়ার পথে তীব্র খাবার ও জল সংকটের জেরে প্রাণ হারিয়েছেন ১৮ জন প্রবাসী। যাদের মধ্যে ১০ জনের পরিচয় জানা গিয়েছে। মৃতরা সকলে বাংলাদেশের সুনামগঞ্জ জেলার বাসিন্দা। মৃতদের দেশে না ফিরিয়ে তাদের দেহ ফেলে দেওয়া হয়েছে ভূমধ্যসাগরে।  

জানা গিয়েছে, নিখোঁজ ও অসুস্থদের উদ্ধারের পর গ্রিসের একটি ক্যাম্পে রাখা হয়েছে। শনিবার রাতে  ওই ক্যাম্পে থাকা হবিগঞ্জের এক যুবক জানিয়েছেন, গত ৬ মার্চ তিনি একইভাবে গ্রিসে পৌঁছান। বর্তমানে তিনি ওই ক্যাম্পে রয়েছেন। সেখানেই ২৭ মার্চ সাগর থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের রাখা হয়েছে। তিনি ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, দালালের মাধ্যমে রাবারের বোটে করে তারা গ্রিসের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। যাত্রার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বোটটি ছয় দিন সাগরে ভাসতে থাকে। দীর্ঘ সময় খাবার ও বিশুদ্ধ জল পেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন এবং শেষ মুহূর্তে তাদের মৃত্যু হয়। পরে তাদের মৃতদেহ সাগরেই ফেলে দেওয়া হয়। 

আরও পড়ুন: মাথাব্যথা বাড়ল ট্রাম্পের! যুদ্ধ থামাতে আমেরিকাকে নতুন শর্ত ইরানের, উদ্বেগ প্রকাশ ওয়াশিংটনের

জগন্নাথপুর ও দোয়ারাবাজারের স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যরা নিজেদের এলাকার বাসিন্দাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, দালালের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তিতে গত মাসে তারা বাড়ি থেকে রওনা দিয়েছিলেন। লিবিয়া পৌঁছানোর পর চুক্তির অর্ধেক টাকা পরিশোধ করা হয়েছিল। কয়েক দিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর পরিবারের সদস্যরা রবিবার বিকেলে গ্রিসে থাকা স্বজনদের মাধ্যমে তাঁদের মৃত্যুর খবর পান। তথ্য অনুসারে জানা গিয়েছে, সুনামগঞ্জের দিরাই উপজেলার চারজন হলেন—নুরুজ্জামান সরদার ময়না (৩০), সাজিদুর রহমান (২৮), সাহান এহিয়া (২৫) ও মুজিবুর রহমান (৩৮)। দোয়ারাবাজার উপজেলার কবিরনগর গ্রামের আবু ফাহিম এবং জগন্নাথপুর উপজেলার সোহানুর রহমান, শায়ক আহমেদ, মো. নাঈম, আমিনুর রহমান ও মোহাম্মদ আলীর মৃত্যু নিশ্চিত করা হয়েছে।


				

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

বিজেপিতে যোগের জল্পনার মাঝেই প্রসেনজিৎকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী

মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

পহেলগাঁও হামলায় অভিযুক্ত হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি

নাইজেরিয়ায় বন্দুকবাজের হামলায় নিহত ১৮

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

বিয়ের দুবছর পরেও স্বামী-সুখ থেকে বঞ্চিত, সটান পুলিশের দরজায় স্ত্রী

কুবেরের ধনের হদিশ নিউটাউনে! উদ্ধার তিন ট্রলিভর্তি টাকা, গ্রেফতার ৭

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ভেঙে পাকিস্তানে মৃত অন্তত ৯, আহত ১৪

আলোর মায়ায় ঝলমলে তারকেশ্বর, দুধপুকুরের লাইট অ্যান্ড সাউন্ড শো-তে জীবন্ত মহাদেবের রূপ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১