জল থেকে উদ্ধারের পরেও প্রাণ ছিল রাহুলের, দাবি অভিনেতার সঙ্গীদের

রবিবার সকাল থেকে ধারাবাহিকের শুটিং চলছিল। আর শুটিং শেষে বিকেলের দিকে দুর্ঘটনা হয়। জানা গিয়েছে, শুটিং ইউনিটের লোকজনের সামনেই সমুদ্রে তলিয়ে যান রাহুল।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ গোটা টলিউড-সহ গোটা বাংলার মানুষ। ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়েছিলেন পশ্চিমবঙ্গ-ওড়িশা সীমান্তে। জানা যায়, রবিবার সকাল থেকে ধারাবাহিকের শুটিং চলছিল। আর শুটিং শেষে বিকেলের দিকে দুর্ঘটনা হয়। জানা গিয়েছে, শুটিং ইউনিটের লোকজনের সামনেই সমুদ্রে তলিয়ে যান রাহুল।

ইউনিটের লোকজন জানিয়েছেন, আজ সকাল থেকেই শুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি, তাঁর সহকর্মীরা। বিকেলের দিকে শুটিং শেষ হলে একাই জলে নামেন রাহুল। রাহুলের সঙ্গে তাঁর সহ অভিনেত্রী শ্বেতা মিশ্রও ছিলেন। জলের তলায় বালিতে পা আটকে যায় অভিনেতার। তখনই ঢেউ আসলে আর সামলাতে না পারেননি তিনি, ডুবে যেতে থাকেন। বিপদ বুঝতে পেরে শ্বেতা ‘রাহুলদা ডুবে যাচ্ছে’ বলে চিৎকার করেন। তিনি সাঁতার জানতেন না। তবে ইউনিট জানিয়েছেন, যখন অভিনেতাকে জল থেকে উদ্ধার করা হয়, তখনও তিনি বেঁচে ছিলেন। জল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্ধে ৬টা ১০ মিনিটে চিকিৎসকেরা জানান, অনেক আগেই মারা গিয়েছেন রাহুল। ওই ধারাবাহিকের প্রোডাকশন ম্যানেজার জানিয়েছেন, তখন শুটিং প্যাকআপ হয়ে গিয়েছিল। তখনই ফোন আসে। সঙ্গে সঙ্গে সৈকতে পৌঁছন। ওকে গাড়িতে তোলার পর লাল কাপড় নাড়াতে নাড়াতে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। তবে শহরে ঢোকার পর থেকেই যানজটের জন্য দেরি হয়ে গিয়েছিল।

তখনও তাঁর প্রাণ ছিল। রাহুলের বুকে হাত বোলাচ্ছিলেন টেকনিশিয়ানরা। প্রচণ্ড হাঁপাচ্ছিলেন রাহুল। হাসপাতালে যাওয়ার পথেই সম্ভবত হার্ট অ্যাটাক হয় রাহুলের। ওই ২০-২২ মিনিটের মধ্যেই মারা যান তিনি। সোমবার কাঁথি হাসপাতালে তাঁর ময়নাতদন্ত হবে। তবে সূত্রের খবর, সমুদ্রে নামার আগে থেকেই বুকে ব্যাথা অনুভব করেছিলেন রাহুল। বুকে ব্যাথা নিয়ে সমুদ্রের গভীরের দিকে চলে যান। তখনই জলে তলিয়ে যান অভিনেতা। জল থেকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে তাঁর মৃত্যুর কারণ নিয়ে চিকিৎসকরা কোনও মন্তব্য করতে চাননি। তবে দুর্ঘটনা কোথায় ঘটেছে, তা পুলিশ সঠিকভাবে বলছেন না। জানা গিয়েছে তালসারি নয়, আদতে ওল্ড দিঘা ও নিউ দিঘার মাঝামাঝি সমুদ্র সৈকতে দুর্ঘটনাটি ঘটেছে। 

তরুণ অভিনেতার মৃত্যুর খবর এখনও বিশ্বাস করতে পারছে না টলিপাড়া। তাঁর সহকর্মী থেকে অনুরাগী প্রত্যেকেই জানতে চাইছেন, রবিবার বিকেলে দিঘায় ঠিক কী ঘটেছিল। এই বিষয়ে প্রযোজক লিনা গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘এই সময় কি ঠিক থাকা যায়? এ কী ঘটে গেল! আমাদের চিত্রনাট্যে জলের কোনও দৃশ্য ছিল না। শুনেছি, সেই সময় ওকে অনেকে বার বার মানা করছিল জলে না নামার জন্যে। আমি তো স্পটে ছিলাম না, এর থেকে আর বেশি কিছু বলার অবস্থায় নেই।’ লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস্‌’-এর ধারাবাহিকেই নায়ক হিসাবে অনেক দিন পরে তাঁকে দেখা যাচ্ছিল রাহুলকে। 

লবণের পাত্রে রাখুন এই জিনিস, রাতারাতি ঘুরবে ভাগ্যের চাকা

১৫০ বছর পর জ্যৈষ্ঠ পূর্ণিমায় বিরল গজকেশরী যোগে ভাগ্য খুলছে ৫ রাশির

রাস্তায় গাড়ি চালানোর সময়ে সতর্ক হোন, পরিবারে অশুভ ঘটনার সম্ভাবনা….

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১