দিল্লি থেকে গ্রেফতার লস্কর জঙ্গি, ISI-এর নির্দেশে করেছিল বিরাট ষড়যন্ত্র

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্ত্রাসবাদ দমনে বড় সাফল্য। গ্রেফতার করা হয়েছে লস্কর-ই-তৈবার কমান্ডার শাব্বির আহমেদ লোনকে।  দিল্লি সীমান্তের নিকটবর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। অভিযুক্ত ঢাকার অদূরে নিজের গোপন আস্তানা থেকে লস্করের একটি সেল পরিচালনা করছিল বলে অভিযোগ উঠেছে।    

পুলিশ জানিয়েছে শাব্বির আহমেদ লোন পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর নির্দেশে বাংলাদেশে একটি নতুন লস্কর মডিউল গঠনের জন্য কাজ করছিল। গোপন সূত্রে খবর পেয়ে দিল্লি পুলিশ ও নিরাপত্তা বাহিনী রাজধানীর সীমান্তে একটি ফাঁদ পেতে তাকে গ্রেফতার করে। তদন্তে জানা  গিয়েছে,  সীমান্তের ওপার থেকে পাওয়া নির্দেশের ভিত্তিতে সে ভারত-বিরোধী কার্যকলাপ চালানোর মিশনে ছিল। তদন্তকারী সংস্থাগুলো তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে যে, দিল্লি ও তার আশেপাশের এলাকায় তার আরও কতজন সহযোগী লুকিয়ে আছে। 

আরও পড়ুন: যৌতুকে টিভি -ফ্রিজ-বাইক, নবদ্বীপে শিব-পার্বতীর বিয়েতে ভক্তের ঢল

সম্প্রতি দিল্লি ও দক্ষিণ ভারতে লস্কর-ই-তৈবার একটি মডিউলের পর্দাফাঁস করা হয়েছে। এই মডিউলটি দিল্লি ও কলকাতার বিভিন্ন স্থানে ভারত-বিরোধী পোস্টার লাগিয়েছিল। লোনকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং কেন্দ্রীয় সংস্থাগুলো বড় সাফল্য পেয়েছে। পুলিশ কমিশনার সতীশ গোলচার নিবিড় তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানটি ছিল দুই মাস ধরে চলা অভিযানের অংশ।  দিল্লি, কলকাতা এবং তামিলনাড়ুতে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তরুণদের নিয়োগে লোনের   জড়িত থাকার খবর  প্রকাশ্যে আসার পর থেকেই  অ্যাডিশনাল সিপি প্রমোদ কুশওয়াহা, এসিপি ললিত নেগি এবং ইন্সপেক্টর সুনীল রাজাইনের নেতৃত্বে গঠিত একটি বিশেষ দল লোনের ওপর নজরদারি চালিয়ে আসছিল।  এর আগে ২০০৭ সালে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে দিল্লি পুলিশ লোনকে  গ্রেফতার করেছিল।

পুতিনকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন, পোল্যান্ডে গুলিতে ঝাঁঝরা রুশ কার্টুনিস্ট

মঙ্গলে প্রথম পাহাড় সফরে মুখ্যমন্ত্রী, কী বার্তা দেবেন তিনি?

কাজ বন্ধ রেখে পুরসভার গেটে ধর্না, বেতন চেয়ে সরব সাফাই কর্মীরা

প্রাক্তন সহপাঠীর হাতে ধর্ষিতা বায়ু সেনা আধিকারিকের স্ত্রী, ভয়ঙ্কর ঘটনা নাগপুরে

‘পার্টি অফিস থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় সব মধুচক্র হয়ে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

২ কোটি টাকা হাতাতে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে দুনিয়া থেকে সরাল লোভী স্ত্রী

মাছের ভেড়ি দখল ঘিরে মারধর, বাড়িতে ঢুকে হুমকি! ফের কাঠগড়ায় শাহজাহান ঘনিষ্ঠ দুষ্কৃতীরা

মরুর শিয়ালদের বিরুদ্ধে ২০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করবেন মেসি

চিকি‍ৎসকের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না কাশির সিরাপ, বড় নির্দেশ কেন্দ্রের

৩০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগে জড়াল অভিষেকের নাম, FIR দায়ের ববির

NEET পরীক্ষার প্রশ্নফাঁস রুখতে ২২ জুন পর্যন্ত টেলিগ্রাম নিষিদ্ধ করল কেন্দ্র

মাসে ভাতা পান ১০ হাজার, কাউন্সিলর অনন্যার সন্তোষপুরের প্রাসাদোপম বাড়ি নিয়ে উঠেছে প্রশ্ন

আমেরিকার সঙ্গে চুক্তি সত্বেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতি, ভারতের হয়ে অভিষেকের আগেই শাস্তির মুখে পড়বেন বৈভব?