মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে যাচ্ছেন অভিষেক, কেন এমন পদক্ষেপ?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ পুরুলিয়ার বাঘমু্ন্ডিতে সভা করতে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সবভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকে ফিরেই সোজা যাচ্ছেন মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে। ভোটের মরশুমে এই খবর চাউর হতেই তুঙ্গে উঠেছে চর্চা। এসআইআর পর্বে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। মারা গিয়েছেন ২০০’‌র উপর মানুষজন। এখনও আতঙ্কে আছেন বাংলার বিপুল পরিমাণ মানুষজন। অথচ দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। তাহলে কি বিপুল পরিমাণ মানুষ বঞ্চিত থাকবে ভোটাধিকার থেকে?‌ এই প্রশ্ন উঠতে শুরু করেছে। সেসবই জানতে যাবেন অভিষেক বলে সূত্রের খবর।

এদিকে প্রচার সেরে সেখান থেকে বেরিয়ে পড়েছেন ডায়মন্ডহারবারের সাংসদ। আজ, সোমবার বিকেলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিইও অফিসে যাবেন তিনি একাধিক প্রশ্ন নিয়ে। কারণ অভিষেক উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার করছেন। আর সেখান থেকে মানুষজন নানা তথ্য তুলে দিয়েছেন তৃণমূল সাংসদের হাতে। তার মধ্যে চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবার মানুষের প্রশ্নের উত্তর জানতেই এই সাক্ষাৎ বলে সূত্রের খবর।

অন্যদিকে এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)।

এছাড়া এই আবহে ট্রাইবুনাল বসবে কলকাতার দক্ষিণ শহরতলির জোকা এলাকায়, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ইনস্টিটিউটে। এখনও পর্যন্ত মোট ৪০ লক্ষ বিচারাধীন ভোটারের নথি নিষ্পত্তির কাজ শেষ হয়েছে। প্রথম তিনটি তালিকাতেই অন্তত ২৮ লক্ষ ভোটারের নাম প্রকাশ হয়েছে। আর ৪০ লক্ষের মধ্যে ১৮ লক্ষ ভোটার অযোগ্য বলে বাদ গিয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। অথচ, কাগজে–কলমে তার কোনও প্রমাণ নেই। এবার সেসব তথ্য জানতেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা বলে সূত্রের খবর।

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?