দুর্ঘটনার সময় রাহুলের সঙ্গেই ছিলেন তিনি, এখন কেমন আছেন শ্বেতা মিশ্র?

রবিবার (২৯ মার্চ) পশ্চিমবঙ্গ-ওড়িশা সীমান্তের কাছে দীঘার তালসারিতে 'ভোলে বাবা পার করেগা' শুটিং চলছিল অভিনেতার। খবর, শুটিং শেষ হওয়ার পরেই সহ অভিনেত্রী শ্বেতা মিশ্রের সঙ্গে সমুদ্রে গিয়েছিলেন রাহুল।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চভূতে বিলীন হয়ে গেলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, রেখে গেলেন অজস্র স্মৃতি। আর বাংলা ইন্ডাস্ট্রির সেই চেনা মুখটা আর দেখতে পাবে না কেউ, তাঁর আওয়াজ শুনতে পাবেন না কেউ। রবিবার (২৯ মার্চ) পশ্চিমবঙ্গ-ওড়িশা সীমান্তের কাছে দীঘার তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ শুটিং চলছিল অভিনেতার। খবর, শুটিং শেষ হওয়ার পরেই সহ অভিনেত্রী শ্বেতা মিশ্রের সঙ্গে সমুদ্রে গিয়েছিলেন রাহুল। হাঁটু সমান জল থেকে কিছুটা এগিয়ে যান অভিনেতা। তখনই ঢেউয়ের তোড়ে অভিনেতা ভেসে যান। চোরাবালিতে পা আটকে যায় তাঁর। শ্বেতাও পড়ে গিয়েছিলেন, কিন্তু তাঁকে উদ্ধার করা হলেও অভিনেতা তলিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর তাঁকে উদ্ধার করা হয়। তিনি ঘন্টাখানেক সমুদ্রের জলে ডুবে ছিলেন তিনি। এরপর তাঁকে জল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মাঝ পথেই অভিনেতার মৃত্যু হয়।

অভিনেতার মৃত্যুর খবরের পাশাপাশি তাঁর সহ অভিনেত্রী শ্বেতা মিশ্রের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে রাহুলকে খুঁজতে দেখা যায় এবং বলতে শোনা যায়, তিনিও রাহুলের সঙ্গে পড়ে গিয়েছিলেন, কিন্তু তিনি সুস্থ আছেন। তাঁকে ধরে রাখা যাচ্ছিল না। রাহুলের মৃত্যুর খবর তিনি বুঝতে পারেননি। ভোলে বাবা পার করেগা ধারাবাহিকে রাহুলের নায়িকা হয়েছিলেন শ্বেতা। তাঁদের রসায়ন মুগ্ধ করেছিল দর্শকদের। কিন্তু সেই শ্বেতা এখন কোথায়? তিনি ফিরেছেন কলকাতায়? তবে দুর্ঘটনার দিন শ্বেতা ফিরতে পারেননি শহরে। রাহুল থাকতেন বিজয়গড়ে। শ্বেতা থাকেন গল্ফগ্রিনে। এক সূত্রের খবর, ৩০ তারিখ সকালে বাড়ি কলকাতায় ফিরেছেন শ্বেতা। তিনি অসুস্থ হয়ে পড়েছেন। বাড়িতে চিকিত্‍সক এসে শ্বেতাকে কিছু পরামর্শ দিয়েছেন, ট্রমা কাটিয়ে ওঠার জন্য।এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, শ্বেতা যথেষ্ট সমস্যার মধ্যে আছেন। তবে এই ট্রমা থেকে বেরিয়ে আসতে ওঁর কিছুটা সময় লাগতে পারে। ধারাবাহিকে তাঁদের বিয়ের গল্প দেখানো হচ্ছিল। হানিমুন পর্বের শুটিং ছিল তালসারিতে গিয়েছিলেন। সেটাই কাল হল? তবে রাহুল চলে যাওয়ার পর এই ধারাবাহিক আর চলবে কিনা, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে।

এদিকে আজ তমলুকের তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিনেতার ময়নাতদন্ত করা হয়। শেষে তাঁর দেহ পরিবারের কাছে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, অভিনেতার জলে ডুবেই মৃত্যু হয়েছে। নোনা জল খেয়ে তাঁর ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছিল। দুপুরে বিজয়গড়ের বাড়িতে অভিনেতার নিথর দেহ নিয়ে যাওয়া হয়। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাড়ির সামনে এলাকার মানুষজন ভক্ত, সহকর্মীদের ভিড় উপ্‌চে পড়ে। অভিনেতার মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছেন অভিনেতার সহকর্মী সুদীপ্তা চক্রবর্তী, রূপাঞ্জনা মিত্র, চৈতি ঘোষালরা। এবং সন্ধ্যা ৬ টা নাগাদ অভিনেতাকে কেওড়াতলা মহাশ্মশানে দাহ করা হয়। সেখানেই অশান্তি হয়েছে, অভিনেতার বন্ধুকে নাকি শ্মশানে ঢুকতে দেওয়া হয়নি। এখন তাঁর মৃত্যুতে ফেটে পড়েছে গোটা টলিউড। ইন্ডাস্ট্রির প্রায় সকলেই অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বিজয়গড়ের বাড়িতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাহুলের মৃত্যুকে ঘিরে একাধিক প্রশ্ন ডানা মেলেছে। অভিনয় তো বটে, সাহিত্যচর্চা থেকে রাজনৈতিক বাকবিতণ্ডা সবেতেই নায়কের ব্যাপক দক্ষতা ছিল। তাঁর ব্যবহার, পড়াশুনা, জ্ঞান সবটাই ভক্তদের নজর কেড়েছিল। ইতিমধ্যেই তাঁর ডুবে যাওয়ার সেই দৃশ্য ভোলে বাবা পার করেগা ইউনিটের ক্যামেরায় ধরা পড়েছে। এবং অভিনেতার মৃত্যুর তদন্ত করছেন তালসারি থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অভিনেতা ডুবে যেতে দেখেই চিৎকার শুরু হয়। তাঁকে জলে নামতে না করা হয়েছিল তাও তিনি যান। তাঁর পরনে লাইফ জ্যাকেট ছিলনা। যদিও অনেকে বলেছেন অভিনেতা সাঁতার জানতেন না, কিন্তু অভিনেতার গাড়ির চালক বলছেন তিনি সাঁতার জানতেন। অভিনেতার মৃত্যুর কারণ নিয়ে অনেক ধোঁয়াশা রয়েছে। সঠিক প্রোটোকল মেনে শুটিং হয়েছিল কিনা তা নিয়েও একাধিক জলঘোলা চলছে। ধারাবাহিকের ইউনিটের সামনে কীভাবে তিনি তলিয়ে গেলেন, সেটা নিয়েও প্রশ্ন জাগছে!

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের