নাম ঘোষণা হতেই বহরমপুরের রাস্তায় জনসংযোগের চেনা ছন্দে ‘রবিনহুড’

Share:

নিজস্ব প্রতিনিধি বহরমপুর: প্রার্থীপদ ঘোষণা হতেই ময়দানে অধীর রঞ্জন চৌধুরী।আম্বেদকরপল্লী থেকে কলেজঘাট, জনসংযোগে চেনা ছন্দে ‘রবিনহুড’।হাতে আর সময় নেই। দিল্লির হাইকম্যান্ডের তরফে সবুজ সংকেত মিলতেই ঘরের মাঠে ‘ব্যাটিং’ শুরু করে দিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী(Adhir Chowdhury)। রবিবার নাম ঘোষণার পর আর এক মুহূর্ত দেরি না করে সোমবার সন্ধ্যায় সোজা নেমে পড়লেন জনসংযোগে। একেবারে চেনা মেজাজে সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

​সোমবার সন্ধ্যায় বহরমপুরের(Baharampur) পুরাতন হাসপাতালের মোড় সংলগ্ন আম্বেদকরপল্লী এলাকায় হঠাৎ উদয় হন অধীরবাবু। সঙ্গে ছিল একঝাঁক দলীয় কর্মী ও মহিলা সমর্থকদের ভিড়। তবে শুধু হাত নেড়ে বা ভাষণ দিয়ে নয়, একেবারে ‘ঘরের ছেলে’র মতো রাস্তার ধারের একটি চায়ের দোকানে ঢুকে পড়েন তিনি। সেখানে উপস্থিত সাধারণ মানুষের হাতে নিজের হাতে বিস্কুট তুলে দিতে দেখা যায় তাঁকে। এরপর কর্মীদের সঙ্গে বসে নিজেই সারলেন সান্ধ্যকালীন চা-চক্র।
​

আম্বেদকরপল্লী সেরে তাঁর পরবর্তী গন্তব্য ছিল গোরাবাজারের কলেজঘাট এলাকা। সেখানেও গঙ্গার পাড়ে আড্ডারত যুবক থেকে শুরু করে সাধারণ পথচারী সকলের সঙ্গেই কথা বলেন তিনি। ভোটপ্রচারের প্রথম দিনেই অধীরের এই ‘মাটির মানুষ’ ভাবমূর্তি ফের একবার স্পষ্ট করে দিল যে, নিজের দুর্গে এক ইঞ্চি জমিও বিনা যুদ্ধে ছাড়তে নারাজ তিনি।
​

বহরমপুরের রাজপথে অধীর চৌধুরীর এই সক্রিয়তা দেখে রাজনৈতিক মহলের মত, প্রতিপক্ষ তৃণমূল বা বিজেপি যাই গুটি সাজাক না কেন, বহরমপুরের নাড়ি যে তাঁর নখদর্পণে, জনসংযোগের শুরুতেই তা বুঝিয়ে দিলেন পাঁচবারের সাংসদ। আর বাকিটা তার দীর্ঘদিনের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা। জানা গেছে, মানুষের দরজায় দরজায় পৌঁছে অধীর চৌধুরী প্রমান করে দেবেন তিনি তাদেরই লোক।

অগ্নিগর্ভ বাংলাদেশ, দিকে দিকে অশান্তি, ট্রেনে বাসে আগুন!

বক্স অফিসে রাজত্বের মাঝেই ছন্দপতন! ১৫ দিনে কত আয় করল রণবীর-যশের ‘রামায়ণ’?

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

এনকাউন্টারে খতম দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি, বড় সাফল্য উত্তরপ্রদেশ পুলিশের

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

অনলাইন শপিংয়ের অভ্যাস রয়েছে? জেনে নিন এই ৭ সহজ টিপস

ভারতে আসছে iQOO16, থাকবে দ্রুতগতির Snapdragon 8 প্রসেসর

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফলঃ বিপুল পরিমানে অর্থলাভ, স্বাস্থ্য নিয়ে সাবধান!

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL