গিল-শ্রেয়াসের পরীক্ষা! IPL-এ আজ মুখোমুখি PBKS-GT, এক নজরে সম্ভাব্য একাদশ

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ আইপিএলে মুখোমুখি হতে চলেছে গত বারের রানার্স-আপ দল পাঞ্জাব কিংস (PBKS) ও ২০২২ সালের চ্যাম্পিয়ন দল গুজরাট টাইটান্স।  এটা চলতি মরশুমের  আইপিএলের চতুর্থ ম্যাচ।  মুল্লানপুরের এই ম্যাচে শুভমন গিল এবং শ্রেয়াস আইয়ারের অধিনায়কত্ব আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। গুজরাট টাইটানস এবং পাঞ্জাব কিংসের মধ্যকার এই ম্যাচ কেবল দুটি দলের লড়াই নয় বরং টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে প্রায়শই উপেক্ষিত দুই ভারতীয় ব্যাটসম্যানের লড়াইও বটে। তাই ক্রিকেটমহলের নজরে থাকবে দুই দলের  সম্ভাব্য একাদশের দিকে। 

সঞ্জু স্যামসনকে সুযোগ করে দিতে ভারতের টেস্ট ও ওডিআই অধিনায়ক শুভমান গিলকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হয়েছিল। যদিও ভারত রেকর্ড তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। এই আইপিএল মরশুমটি গিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ২০২৩ সাল থেকে আইপিএলে গিলের চেয়ে বেশি রান করেছেন কেবল বিরাট কোহলি, কিন্তু এখন প্রশ্নটা শুধু সংগৃহীত রান নিয়ে নয়, বরং স্ট্রাইক রেট নিয়েও। গিলের ক্যারিয়ার টি-টোয়েন্টি স্ট্রাইক রেট প্রায় ১৩৮, যদিও গত মৌসুমে ১৫৫-এর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করে এগিয়ে যাওয়ার আভাস দিয়েছিলেন। তবে অধিনায়ক শুভমন গিল, জস বাটলার এবং রশিদ খানের মতো তারকা খেলোয়াড়দের বর্তমান ফর্ম তাদের জন্য কিছুটা চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। 

আরও পড়ুন: রাজস্থান রয়্যালসের কাছে শোচনীয় হার ধোনি বিহীন চেন্নাইয়ের

পাঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ: প্রিয়ংশ আর্য, প্রভসিমরান সিং, নেহাল ওয়াধেরা, শ্রেয়াস আইয়ার (সি), মার্কাস স্টয়নিস, শশাঙ্ক সিং, আজমতুল্লাহ ওমরজাই, মার্কো জানসেন, আরশদীপ সিং, বৈশাক বিজয়কুমার, যুজবেন্দ্র চাহাল

 ইমপ্যাক্ট প্লেয়ার: প্রভিন দুবে / মুশির খান

গুজরাট টাইটানসের সম্ভাব্য একাদশ: : সাই সুধারসন, শুভমান গিল (সি), জস বাটলার (ডব্লিউকে), গ্লেন ফিলিপস / জেসন হোল্ডার, রাহুল তেওয়াতিয়া / কুমার কুশাগরা, ওয়াশিংটন সুন্দর, রশিদ খান, কাগিসো রাবাদা, সাই কিশোর, প্রসিদ কৃষ্ণ, মোহাম্মদ সিরাজ

 ইমপ্যাক্ট প্লেয়ার: শাহরুখ খান/ইশান্ত শর্মা/অশোক শর্মা

 

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫