মহুয়ার ‘গুজরাটি’ মন্তব্যে দেশজুড়ে বিতর্ক, পরিস্থিতি সামাল দিতে ক্ষমা চাইলেন স্বয়ং মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটের আবহে রাজ্যের রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র। গুজরাটি সম্প্রদায়কে নিয়ে তাঁর এক মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, বিশেষ করে কলকাতার ভবানীপুর এলাকায়। এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বও।

ভবানীপুরের বিভিন্ন অংশে বসবাসকারী গুজরাটি সম্প্রদায়ের মানুষের মধ্যে এই মন্তব্য নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তাঁদের দাবি, এমন মন্তব্য কোনওভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে আঘাত করেছে। এর জেরে রাজনৈতিক চাপও বাড়তে শুরু করেছে শাসক দলের ওপর।

আরও পড়ুন: ফের উত্তপ্ত গোলাবাড়ি, গুলি চালানোর অভিযোগে গ্রেফতার ২

এই পরিস্থিতিতে ৭০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অসীম বসু প্রকাশ্যে ওই মন্তব্যের সমালোচনা করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় জানান, দলের তরফে এই ধরনের মন্তব্য কোনওভাবেই সমর্থন করা হয় না। তাঁর কথায়, তৃণমূল কংগ্রেস সবসময়ই সকল সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধাশীল এবং সম্প্রীতির পক্ষে। একইসঙ্গে অসীম বসু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাও সামনে আনেন। সেখানে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, ওই মন্তব্য অনভিপ্রেত এবং এর জন্য দুঃখপ্রকাশ করা হচ্ছে। তিনি সকলের কাছে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার আবেদন জানান। রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে এই ধরনের বিতর্ক শাসক দলের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে। বিশেষ করে ভবানীপুরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে এর প্রভাব পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে পরিস্থিতি সামাল দিতে তৃণমূল নেতৃত্ব এখন সতর্ক অবস্থান নিয়েছে এবং ক্ষোভ প্রশমনের চেষ্টা চালাচ্ছে।

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ