ফের উত্তপ্ত গোলাবাড়ি, গুলি চালানোর অভিযোগে গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায় ফের উত্তেজনা ছড়াল গুলি চালানোর অভিযোগকে ঘিরে। বিবির বাগান এলাকায় মঙ্গলবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মদ্যপ অবস্থায় তর্কাতর্কি থেকে এই সংঘর্ষের সূত্রপাত। আকাশ যাদব ও ভিকি নামে দুই ব্যক্তির সঙ্গে রাহুল নামে আর এক যুবকের বচসা চরমে ওঠে। সেই সময় গুলি চালানো হয়েছে বলে অভিযোগ ওঠে।

তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। গুলির আওয়াজ শোনা গেলেও কেউ আহত হননি বলেই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় গোলাবাড়ি থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। এলাকাটি ঘিরে ফেলে তদন্ত শুরু করা হয়েছে।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে আজ এসআইআর শুনানি, ভোটার তালিকা ‘ফ্রিজ’ নিয়ে বড় সিদ্ধান্তের সম্ভাবনা

এই ঘটনার পেছনে রাজনৈতিক কোনও কারণ রয়েছে কি না, নাকি সম্পূর্ণ ব্যক্তিগত বিবাদের জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, কিছুদিন আগেই একই থানার অন্তর্গত পিলখানা এলাকায় একটি খুনের ঘটনা ঘটেছিল, যার জেরে এলাকায় এখনও আতঙ্কের পরিবেশ রয়েছে। তার মধ্যেই ফের গুলিচালনার অভিযোগে উদ্বেগ আরও বেড়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ ও গোয়েন্দারা। তাঁদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত কারণ এবং গুলিচালনার সত্যতা জানার চেষ্টা চলছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

পাঁচ ফুট লম্বা কুমিরকে কাঁধে ঝুলিয়ে থানায় হাজির কৃষক, কাণ্ড দেখে চোখ ছানাবড়া পুলিশের

চিকিৎসকদের গাফিলতির জেরে গর্ভাবস্থায় শিশুর মৃত্যুর অভিযোগ, উত্তেজনা কৃষ্ণনগর জেলা হাসপাতালে

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার