বাগদায় গরু-ছাগল থাকে, দলীয় প্রার্থীর সামনেই ক্ষোভপ্রকাশ বিজেপি নেতার

Share:

নিজস্ব প্রতিনিধি, বাগদা: দলীয় প্রার্থীর সামনেই ক্ষোভপ্রকাশ করলেন বর্ষীয়ান বিজেপি (BJP) নেতা। উত্তর ২৪ পরগনার বাগদাতে প্রকাশ্যে গেরুয়া শিবিরের গোষ্ঠীকোন্দল। ভোটের এক মাসও বাকি নেই, তার আগেই বাগদায় প্রার্থীকে কেন্দ্র করে বিজেপি নেতার মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে। বাগদার বিজেপি প্রার্থী হিসেবে পদ্ম শিবির বেছে নিয়েছে সাংসদ শান্তনু পত্নী সোমা ঠাকুরকে। যাকে কেন্দ্র করে চাপা ক্ষোভ দেখা দিয়েছে একাংশ বিজেপি কর্মীদের মধ্যে। যদিও তাতে পাত্তা দিতে নারাজ প্রার্থী সোমা ঠাকুর। পুরোদমে প্রচার করছেন তিনি। আর সেই প্রচারেই কাটল তাল।

গতকাল, মঙ্গলবার সন্ধ্যায় হেলেঞ্চা বাজারে জনসংযোগ করছিলেন বাগদার বিজেপি প্রার্থী। সেই সময়ে বর্ষীয়ান বিজেপি নেতা প্রশান্ত হালদারের ঘড়ির দোকানে গিয়ে, তাঁর আশীর্বাদ প্রার্থনা করেন সোমা। আশীর্বাদ চাইতেই বিজেপি জেলা নেতৃত্বের সামনে প্রশান্তবাবু বলেন, ‘বাগদায় গরু-ছাগল বাস করি। বিজেপি দলটা আমি ১৯৮৮ সাল থেকে করি।’ প্রার্থী ও দলীয় নেতৃত্বের সামনেই তিনি কার্যত ক্ষোভ উগরে দেন। পরবর্তীতে এই মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে প্রশান্ত হালদার বলেন, ‘এটা বাগদার মানুষের কথা আমার নয়। দীর্ঘদিন ধরে বাগদার মানুষ বঞ্চিত। তাদের একটাই দাবি ছিল। যেই হোক বাগদা আসনে বিজেপির প্রার্থী হবে এলাকার মানুষই। আমাদের কথা ছিল এবিসিডি যেই হোক, স্থানীয় কাউকে প্রার্থী করা হোক। কিন্তু দল সেই দাবিকে মান্যতা দেয়নি।’

এই বিষয়ে সোমা ঠাকুর বলেন ‘উনি হয়তো চিনতে পারেননি আমি প্রার্থী। কি বলেছেন তা শুনতেই পাইনি আমি।’ পরে এই বিষয়ে প্রশান্তবাবুর সঙ্গে কথা বলে নেব বলে জানিয়েছেন সোমা ঠাকুর। গোটা বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। 

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি ‘মা আগমেশ্বরী’ ট্রেনে চেপে গেলন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক