১৫ এপ্রিল ডেডলাইন! ঘরে বসেই অনলাইনে সারুন জনগণনার কাজ, জানুন সহজ ধাপ

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতে আসন্ন জনগণনাকে আরও আধুনিক ও দ্রুততর করতে কেন্দ্র সরকার চালু করেছে ‘স্বগণনা’ বা সেলফ এনুমারেশন পদ্ধতি। এই ব্যবস্থার মাধ্যমে সাধারণ নাগরিকরা ঘরে বসেই অনলাইনে নিজেদের পরিবারের যাবতীয় তথ্য জমা দিতে পারবেন। ফলে পুরো প্রক্রিয়াটি যেমন সহজ হয়েছে, তেমনই তথ্য সংগ্রহের ক্ষেত্রে নির্ভুলতাও অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। নির্ধারিত শেষ তারিখ ১৫ এপ্রিল হওয়ায় সকলকে সময়সীমার আগেই এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এই স্বগণনা প্রক্রিয়া সম্পন্ন করতে প্রথমেই সরকারি নির্দিষ্ট পোর্টালে যেতে হবে। সেখানে ‘How to do Self Enumeration’ অপশনে ক্লিক করে নিজের রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল নির্বাচন করতে হবে এবং ক্যাপচা কোড পূরণ করে এগোতে হবে। এরপর একটি ওয়েলকাম পেজ খুলবে, যেখানে পরিবারের প্রধানের নাম ও মোবাইল নম্বর দিতে হবে। ইমেল দেওয়া বাধ্যতামূলক নয়। এরপর মোবাইলে আসা ওটিপি দিয়ে যাচাই সম্পন্ন করে পছন্দের ভাষা বেছে নিতে হবে।

আরও পড়ুন: ৪ এপ্রিল থেকে ফের ছুটবে শালিমার-কুর্লা এক্সপ্রেস, দেখে নিন সময়সূচি

পরবর্তী ধাপে সঠিক ঠিকানা সংক্রান্ত তথ্য, যেমন জেলা, পিন কোড ও এলাকার নাম লিখতে হবে। এরপর বাড়ির কাঠামো সম্পর্কিত তথ্য দিতে হবে মেঝে, দেওয়াল ও ছাদ তৈরির উপকরণ কী, সেই অনুযায়ী অপশন নির্বাচন করতে হবে। তারপর পরিবারের মোট সদস্য সংখ্যা ও নারী-পুরুষের অনুপাত উল্লেখ করতে হবে।

এছাড়াও বাড়িতে বিদ্যুৎ, শৌচাগার, স্নানের ব্যবস্থা, রান্নার জ্বালানির ধরন ইত্যাদি মৌলিক সুবিধা সম্পর্কে তথ্য দিতে হবে। একই সঙ্গে টিভি, ইন্টারনেট, স্মার্টফোন বা যানবাহনের মতো অন্যান্য সুবিধার কথাও জানাতে হবে। সবশেষে একটি প্রিভিউ পেজে দেওয়া তথ্যগুলি যাচাই করে ‘Final Submit’ করলে প্রক্রিয়াটি সম্পন্ন হবে। এই উদ্যোগের ফলে জনগণনায় সরাসরি অংশগ্রহণ সহজ হচ্ছে এবং ভবিষ্যতের ডিজিটাল ভারতের পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি