৪ এপ্রিল থেকে ফের ছুটবে শালিমার-কুর্লা এক্সপ্রেস, দেখে নিন সময়সূচি

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ-পূর্ব রেলের যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে অবশেষে বড় সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। বাতিল হয়ে যাওয়া একাধিক দূরপাল্লার ট্রেন ফের চালু করার ঘোষণা করা হয়েছে। রেলের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, শালিমার থেকে লোকমান্য তিলক টার্মিনাস (এলটিটি), মুম্বইগামী গুরুত্বপূর্ণ ট্রেনগুলি আবার নির্ধারিত সময়সূচি মেনে চলাচল শুরু করবে। এই পদক্ষেপে বিশেষ করে এপ্রিল মাসে বাড়তে থাকা যাত্রীচাপ সামাল দেওয়া সহজ হবে বলেই মনে করছেন রেল আধিকারিকরা। দীর্ঘদিন পর ট্রেন পরিষেবা স্বাভাবিক হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন যাত্রীরা।

রেল সূত্রে জানা গিয়েছে, ১৮০৩০ নম্বর শালিমার-এলটিটি মুম্বই এক্সপ্রেস আগামী ৪ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত নিয়মিত চলবে। একইভাবে, ফিরতি পথে ১৮০২৯ নম্বর এলটিটি মুম্বই-শালিমার এক্সপ্রেস ৬ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত পরিষেবা দেবে। পাশাপাশি যাত্রীদের অতিরিক্ত চাহিদার কথা মাথায় রেখে ১২১০১ নম্বর এলটিটি মুম্বই-শালিমার এক্সপ্রেস এবং ১২১০২ নম্বর শালিমার-এলটিটি মুম্বই এক্সপ্রেসও এপ্রিল মাস জুড়ে নির্দিষ্ট দিনগুলিতে চলাচল করবে।

আরও পড়ুন: গোয়ার নৈশক্লাব অগ্নিকাণ্ড: শর্তাধীন জামিন পেলেন লুথরা ভাইয়েরা

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে এই গুরুত্বপূর্ণ রুটের ট্রেনগুলি বাতিল থাকায় নাজেহাল হতে হয়েছিল সাধারণ মানুষকে। বিশেষ করে চিকিৎসার জন্য মুম্বই যাওয়া রোগী এবং পর্যটকদের ক্ষেত্রে সমস্যা আরও তীব্র হয়ে উঠেছিল। বিকল্প যাতায়াতের অভাবে অনেকেই ভোগান্তির শিকার হন। খড়গপুর ও পার্শ্ববর্তী এলাকার যাত্রীদের মতে, দীর্ঘদিনের অচলাবস্থার পর রেলের এই উদ্যোগ যথেষ্ট সময়োপযোগী। গরমের ছুটির মরসুম শুরুর আগেই পরিষেবা চালু হওয়ায় যাত্রীদের যাতায়াতে সুবিধা হবে। একই সঙ্গে সংরক্ষিত ও অসংরক্ষিত-দুই ধরনের যাত্রীদের মধ্যেই স্বস্তি ফিরবে বলে মনে করা হচ্ছে।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ