শ্লীলতাহানির বদলা নিতে বন্ধুকে খুন, মাঠ খুঁড়তেই ৯ মাস পর মিলল কঙ্কাল, চাঞ্চল্য ফারুখাবাদে

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশের ফারুখাবাদ জেলার গুজরাপুর পানারান গ্রামে চাঞ্চল্যকর এক খুনের ঘটনায় অবশেষে বড় সাফল্য পেল পুলিশ। গত বছরের ২০ জুলাই ব্যক্তিগত শত্রুতার জেরে বন্ধু ওমবীর রাঠোরকে পরিকল্পিতভাবে খুন করে রানু যাদব। অভিযোগ, প্রথমে মদ্যপান করিয়ে অচেতন করে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। এরপর প্রমাণ লোপাট করতে ফারুখাবাদ-বাদাউন সড়কের ধারে একটি মাঠে প্রায় ৬ ফুট গভীর গর্ত খুঁড়ে মৃতদেহটি পুঁতে ফেলা হয়।

প্রায় নয় মাস পর পুলিশ তদন্তে অগ্রগতি হয় এবং মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে জেসিবি মেশিন দিয়ে খনন চালানো হয়। টানা প্রায় ২৪ ঘণ্টার চেষ্টায় মাটির নিচ থেকে উদ্ধার হয় কঙ্কাল, পোশাক এবং অন্যান্য সামগ্রী। ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে প্রমাণ সংগ্রহ করে এবং অবশিষ্টাংশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ট্রাম্পের হুঁশিয়ারির পরেই শেয়ার বাজারে রেকর্ড পতন, ১৫০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে

পুলিশি জিজ্ঞাসাবাদে রানু যাদব স্বীকার করেছে যে, সে পূর্বপরিকল্পিতভাবে ওমবীরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং ভুট্টাখেতে নিয়ে গিয়ে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটায়। তদন্তে উঠে এসেছে, অভিযুক্তের বোনের সঙ্গে অতীতে ঘটে যাওয়া শ্লীলতাহানির ঘটনার প্রতিশোধ নিতেই এই খুন করা হয়।

এদিকে, এই ঘটনার তদন্তে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। মৃতের পরিবারের অভিযোগ, শুরুতেই যথাযথ ব্যবস্থা নিলে এতদিন মামলাটি অমীমাংসিত থাকত না। অতিরিক্ত পুলিশ সুপার ইতিমধ্যেই গোটা বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, এই হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় চিন্তাভাবনা পরিবহণ মন্ত্রী অর্জুন সিংহের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

প্রেমে প্রত্যাখ্যান, হতাশাগ্রস্ত হয়ে আত্মঘাতী যুবক, প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

বিজেপির নেতাকে মারধরের অভিযোগে গ্রেফতার প্রাক্তন ফুটবলার রহিম নবীর ভাই

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য