ট্রাম্পের হুঁশিয়ারির পরেই শেয়ার বাজারে রেকর্ড পতন, ১৫০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র হওয়ার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণে তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান প্রায় সাফল্যের মুখে। তাঁর কথায়, তেহরানের সামরিক পরিকাঠামোর বড় অংশ ধ্বংস হয়ে গেছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও বড় হামলা চালানো হতে পারে। ট্রাম্পের এই বক্তব্যের জেরে আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে ভারতীয় শেয়ার বাজারেও।

বৃহস্পতিবার লেনদেনের শুরুতেই দালাল স্ট্রিটে বড় ধস নামে। বিএসই সেনসেক্স প্রায় ১৫০০ পয়েন্ট পড়ে যায় এবং নিফটি নেমে আসে ৪২৬ পয়েন্ট। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহ আরও ঘনীভূত হওয়ায় লগ্নিকারীদের মধ্যে উদ্বেগ বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বিশ্ববাজারে তেলের দাম ও আর্থিক বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে।

 ট্রাম্প জানান, “অপারেশন এপিক ফিউরির সূচনালগ্ন থেকেই আমরা বলেছি, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে। এখন বলতে পারি, আমাদের উদ্দেশ্য প্রায় সফল। আমরা এই যুদ্ধ প্রায় জিতেই গিয়েছি।” তিনি আরও জানান, আগামী দুই থেকে তিন সপ্তাহ ধরে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিশেষ করে বিদ্যুৎকেন্দ্রগুলিকে লক্ষ্য করে হামলা চালানো হতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইরানের নৌবাহিনী কার্যত ধ্বংস হয়ে গেছে এবং বিমানবাহিনীরও বড় অংশ অকেজো হয়ে পড়েছে। অনেক শীর্ষ নেতা নিহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। পাশাপাশি হরমুজ-এর নিরাপত্তা নিশ্চিত করতে মিত্র দেশগুলিকে সাহস দেখানোর আহ্বান জানান ট্রাম্প। তবে তিনি স্পষ্ট করেন, এই অভিযানের লক্ষ্য ইরানের সম্পদ দখল করা নয়, বরং মিত্র দেশগুলিকে সহায়তা করাই আমেরিকার মূল উদ্দেশ্য। 

ডোমজুড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে,তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলবেড়িয়ায়‌,৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প