ছেলেকে সুস্থ করতে মেয়েকেই বলি! ঝাড়খণ্ডের নৃশংস ঘটনায় গ্রেফতার ৩

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলায় এক কিশোরীর নৃশংস হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। তান্ত্রিক আচার পালনের নামে নিজের মেয়েকেই বলি দেওয়ার অভিযোগে ৩৫ বছর বয়সি মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় আরও দু’জনকে আটক করা হয়েছে-একজন কথিত তান্ত্রিক এবং তার সহযোগী। তিনজনেই একই গ্রামের বাসিন্দা।

আরও পরুনঃ ফের শোকের ছায়া টলিপাড়ায়, মাতৃহারা হলেন অভিনেত্রী সুদীপ্তা-বিদীপ্তা 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম রেশমি দেবী, শান্তি দেবী ও ভীম রাম। অভিযোগ, রেশমি দেবীর ছোট ছেলে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছিল। সেই কারণে তিনি প্রায়ই গ্রামের এক তান্ত্রিকের কাছে যেতেন। ওই তান্ত্রিক নাকি দাবি করেন, ছেলেকে সুস্থ করতে হলে এক কুমারী মেয়েকে বলি দিতে হবে।

সূত্রের খবর, গত ২৪ মার্চ অষ্টমীর রাতে গ্রামে রাম নবমীর শোভাযাত্রা চলছিল। সেই সময় উৎসবের আবহে সবাই ব্যস্ত থাকায় শান্তি দেবীর বাড়িতে কিশোরীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। অভিযোগ, হত্যাকাণ্ডে কিশোরীর মা ও ভীম রাম সরাসরি জড়িত ছিল এবং তান্ত্রিক আচারও পালন করা হয়। পরে দেহটি গ্রামের একটি বাগানে পুঁতে রাখা হয়। ঘটনার পর অভিযুক্তরা প্রথমে পুলিশকে বিভ্রান্ত করতে অপহরণ ও ধর্ষণের গল্প ছড়ানোর চেষ্টা করে। তবে ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্টে ধর্ষণের কোনও প্রমাণ মেলেনি। ইতিমধ্যেই এই ঘটনার স্বতঃপ্রণোদিত হয়ে নোটিস জারি করেছে ঝাড়খণ্ড হাইকোর্ট। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

ডায়াবেটিসের ভয়! জেনে নিন কোন উপায়ে আলু খেলে নিয়ন্ত্রণে থাকবে ওজন?

‘প্রথমে মনে হয়েছিল শোয়ের প্রচার’, রোহিতের গ্রেফতারিতে মুখ খুললেন ‘সৈরব’ অভিনেত্রী

ওমান উপকূলে ভারতীয় তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, তীব্র নিন্দা নয়াদিল্লির

৭ দিনে রুপো কমল ১৫ হাজার টাকা! কতটা সস্তা হল সোনা? দেখে নিন আজকের দর

‘বাংলাদেশে অবৈধ সরকার চলছে,’ হাসিনা ইস্যুতে কড়া ভাষায় আক্রমণ দিলীপের

ভারতীয় রান্নাঘরের নিত্যসঙ্গী টমেটো, জানেন কি লাল সবজির শিকড় লুকিয়ে অন্য মহাদেশে?

৩৫ বছর আগে ধার, সহকর্মীকে সুদ-সহ ২৫ হাজার টাকা ফেরালেন কেরলের বাসিন্দা

চোর সন্দেহে বালককে নৃশংস মারধর, বস্তায় ভরে নদীতে ফেলার চেষ্টা! চাঞ্চল্য রায়গঞ্জে

সেবাশ্রয় কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR

রবিবার ছুটির দিনেও ভিজবে তিলোত্তমা! ৭ জেলায় জারি হলুদ সতর্কতা

সালসা উ‍ৎসব চলার মাঝেই এলোপাথাড়ি গুলি! কানাডার টরন্টোতে নিহত দুই, জখম আরও তিন

জিভে জল আনা শাপলা চিংড়ির ঘণ্ট, বাঙালিয়ানায় ভরপুর দুপুরের পারফেক্ট রেসিপি

ধর্মতলা নয়, শহিদ সমাবেশের জন্য কলকাতা চলো’র ডাক কালীঘাট তৃণমূলের

রথযাত্রার ভোগে আনুন নতুন স্বাদ! ঘরেই বানান দোকানের মতো কেশর জিলিপি