ফের শোকের ছায়া টলিপাড়ায়, মাতৃহারা হলেন অভিনেত্রী সুদীপ্তা-বিদীপ্তা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টালিগঞ্জের বিনোদন দুনিয়া এখনও সামলে উঠতে পারেনি অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -র মর্মান্তিক মৃত্যুর ধাক্কা। এর মধ্যেই টলিপাড়ায় নেমে এল আরও এক দুঃসংবাদ। প্রয়াত হলেন অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী ও সুদীপ্তা চক্রবর্তী -র মা দীপালি চক্রবর্তী।

জানা গিয়েছে, গত কয়েক দিন ধরে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দীপালি চক্রবর্তী। জানা গেছে, মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকেরা যথাসাধ্য চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকদের মতে, বার্ধক্যজনিত কারণে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছিল এবং চিকিৎসায় সাড়া দেওয়ার ক্ষমতাও কমে এসেছিল।

বিদীপ্তা ও সুদীপ্তাদের পরিবার দীর্ঘদিন ধরেই অভিনয় ও সংস্কৃতির জগতের সঙ্গে যুক্ত। তাঁদের বাবা বিপ্লব কেতন চক্রবর্তী ছিলেন নাট্যদুনিয়ার সুপরিচিত মুখ। অন্যদিকে মা দীপালি চক্রবর্তীও একজন দক্ষ নৃত্যশিল্পী ছিলেন। ছোটবেলা থেকেই দুই মেয়েকে অভিনয়ের জগতে এগিয়ে যেতে উৎসাহ দিয়েছিলেন তিনি। ২০১৮ সালে প্রয়াত হন বিপ্লব কেতন চক্রবর্তী। এবার মায়ের মৃত্যুতেও শোকের ছায়া নেমে এল পরিবারের উপর।

সম্প্রতি ঘনিষ্ঠজন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -র অকালপ্রয়াণে শোক প্রকাশ করেছিলেন সুদীপ্তা। সেই শোক কাটতে না কাটতেই এবার মাতৃহারা হলেন দুই অভিনেত্রী। টলিপাড়ায় তাই যেন একের পর এক শোকের ছায়া ঘনিয়ে আসছে।

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ব্যবসায়ীকে অপহরণ করে ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি, পুলিশের তৎপরতায় উদ্ধার

বাইকটি দেখে থমকে যান পথচারীরা, তারপর সামনে যা মিলল…

ইরান-আমেরিকার যুদ্ধের আবহে ঘনিষ্ঠ সহযোগীকে হারালেন ট্রাম্প .

ফর্ম ৬-এ নতুন নিয়ম! বাবা-মায়ের এসআইআর তথ্য না দিলে কি ভোটার তালিকায় নাম উঠবে না?

বিজেপি সমর্থক মহিলাকে ল্যাম্বপোস্টে বেঁধে বেধড়ক মার, কাঠগড়ায় ফিরদৌসির অনুগামীরা

‘দাউদ বোমা রেখেছে,’ রবি সকালে তাজ হোটেলে উড়ো ফোনে আতঙ্ক

শিবির বদলেই অভিষেকের ছবি সরালেন অনুব্রত, রইলেন মমতা

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

সেবাশ্রয় কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR

রবিবার ছুটির দিনেও ভিজবে তিলোত্তমা! ৭ জেলায় জারি হলুদ সতর্কতা

‘চাকা লক করে দেওয়া হবে’, বাস-অটোচালকদের কড়া হুঁশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রার

চিপসের লোভ দেখিয়ে অপহরণ করে গণধর্ষণ, উদ্ধার ৭ বছরের শিশুকন্যার দেহ

ডায়াবেটিসের ভয়! জেনে নিন কোন উপায়ে আলু খেলে নিয়ন্ত্রণে থাকবে ওজন?