খড়্গপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ, গাড়ি ভাঙচুরের চেষ্টা

Share:

নিজস্ব প্রতিনিধি, খড়্গপুর: খড়্গপুর (Kharagpur) সদরের বিজেপি (BJP) প্রার্থী দিলীপ ঘোষকে (Dilipi Ghosh) ঘিরে বিক্ষোভ। সাত সকালে উত্তেজনা পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের পুরীগেট এলাকায়। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রেলের সঙ্গে তাদের ঝামেলা চলছে। কিছুদিন আগেই উচ্ছেদের জন্য নোটিশ দিয়েছিল রেল। তখন বিজেপির কেউ বা বর্তমান প্রার্থী দিলীপ ঘোষ এলাকায় যাননি। সাধারণ মানুষের পাশে দাঁড়াননি, রেলের সঙ্গে আলোচনাও করেননি। এখন ভোটের সময়ে এসেছেন প্রচারে। সেই কারণে দিলীপ ঘোষকে দেখেই ক্ষোভপ্রকাশ করেন খড়্গপুরের পুরীগেট এলাকার বাসিন্দারা।

অভিযোগ, স্থানীয় বাসিন্দারা দিলীপবাবুর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান। এমনকি তাঁর গাড়ি ভাঙচুর করার চেষ্টাও করা হয়। পথ অবরোধের চেষ্টাও করা হয় বলে অভিযোগ। শুধু দিলীপ ঘোষই নন, তাঁর সঙ্গে থাকা বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন এলাকাবাসীরা। বিক্ষোভের মাঝেই শোনা যায় ‘জয় বাংলা’ ও ‘জয় শ্রীরাম’ স্লোগান, ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে চাপে পড়ে প্রশাসন। পরে পুলিশের বিশাল বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রসঙ্গত, এর আগে ২০১৬ সালে এই এলাকা থেকে জিতে বিধায়ক হন দিলীপ ঘোষ। পরে ২০২১ সালে এখান থেকেই ভোটে দাঁড়িয়ে জেতেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। যদিও ওই আসনে পুনরায় হিরণকে টিকিট দেয়নি দল। নিজের পুরনো আসনে টিকিট পেয়ে জিততে মরিয়া বিজেপি নেতা দিলীপ। এর মধ্যেই বিক্ষোভের মুখে পড়তে হল দিলীপকে। দিলীপের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী হয়েছেন প্রদীপ সরকার। যদিও গোটা ঘটনা শাসকদলের সাজানো বলে দাবি গেরুয়া শিবিরের। বিষয়টি নিয়ে মুখ খোলেননি বিজেপি প্রার্থী দিলীপ ঘোষও।

 

ব্যাঙ্কে ভুয়ো কাগজ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা, হাওড়া থেকে গ্রেফতার ৩

ইরানে ফের মার্কিন হামলায় নিহত ৩০, আহত ২৬০

পুজোর লাইনেই অঞ্জলি সারতে হবে ভক্তদের, তারাপীঠ মন্দিরের নিয়মে আর কী কী বদল হল?

স্যালাডের পাতায় লুকিয়ে থাকতে পারে বিপজ্জনক পরজীবী! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ইন্ডিয়া জোটকে ধাক্কা দিয়ে ডিলিমিটেশন বিলকে সমর্থনের পথে শরদের এনসিপি

জেনে নিন বাড়িতেই নরম তুলতুলে ছানার কোফতা বানানোর সহজ রেসিপি

একই সংস্থাকে বারবার বরাত নয়! সরকারি টেন্ডারে বড় বদল, দফতরগুলিকে কড়া নির্দেশ নবান্নের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

ধর্মতলায় নয়, কালীঘাট তৃণমূলের শহিদ সমাবেশের জন্য তিনটি স্থান বেছে দিল কলকাতা হাইকোর্ট

জোর করে খাওয়ানো হোক সোনম ওয়াংচুককে! অনশনের ১৮তম দিনে আদালতে দায়ের মামলা

রাশিয়ার তেল নিয়ে স্বস্তি, ভারতের উপর শুল্ক ৫০০ থেকে ১০০ শতাংশে কমাল আমেরিকা

রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই! সহজ উপায়ে বানিয়ে ফেলুন তন্দুরি চিকেন রোল

গ্রেফতারি এড়াতে শর্তহীন রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

যৌতুকের বাইক ফেরত চাইলেন মহিলা, থানার বাইরে হাতাহাতি দম্পতির! ভাইরাল ভিডিও