আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘‌কেউ দাঙ্গায় যাবেন না, এটা বিজেপির প্ল্যান’‌, সুতি থেকে বার্তা মমতার

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, বৃহস্পতিবার সুতি বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনী জনসভা শুরু করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এখানের উন্নয়ন যে তীব্র গতিতে হয়েছে সেটা তুলে ধরেন তিনি। এখান থেকেই নির্বাচন কমিশনকে তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদের সাগরদিঘি এবং সুতিতে নির্বাচনী জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম জনসভা ছিল সাগরদিঘিতে। দ্বিতীয়টি সুতিতে। তৃণমূল প্রার্থী ইমানি বিশ্বাসের সমর্থনে সুতিতে জনসভা থেকে সুর সপ্তমে তোলেন তিনি। দাঙ্গাকে সমর্থন করেন না বলে সকলের সামনে বার্তা দিলেন তিনি।

এদিকে তৃণমূল ছাড়া আর কোনও বিকল্প নেই বলেও সকলকে জানিয়ে দেন তৃণমূল সুপ্রিমো। এখানেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কাঠগড়ায় তোলেন তৃণমূলনেত্রী। সুতির জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌অনেক বৈধ ভোটারের নাম বাদ দিয়েছে। হিন্দু–মুসলমান মা–বোনেদের ভোট কেটে দিয়েছে। কারণ এরা মহিলা বিরোধী। আমার ভবানীপুরে ৪০ হাজার ভোটারের নাম কেটে দিয়েছে। এভাবে জোর করে জিতবে ভেবেছে। ঘেঁচু জিতবে। বিজেপির কথায় ধর্ম নিয়ে ভাগাভাগি করবেন না মা–বোনেরা। বিজেপি অনেক বড় পরিকল্পনা করেছে। গর্ভনমেন্ট অফ পরিকল্পনার দোসর। অমিত শাহ চক্রান্তের ব্লুপ্রিন্ট তৈরি করছেন। অনুরোধ করব, কেউ দাঙ্গায় যাবেন না। এটা বিজেপির প্ল্যান।’‌

অন্যদিকে অমিত শাহ–মোদীর দল গণতন্ত্রকে শেষ করে দেবে বলেও সুর চড়ান তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন। ধর্মে ধর্মে বিভেদ করে মানুষের মধ্যে গোলমাল লাগাতে চায় বিজেপি বলে অভিযোগ তাঁর। মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌মালদহে গণ্ডগোল হল কেন? সবাইকে তো সরিয়ে দিয়েছেন। আমি গণ্ডগোল সমর্থন করি না। আমি শান্তির পক্ষে। যাঁরা গণ্ডগোল করিয়েছেন, তাঁরা আমাদের দলের নন। যাঁরা করিয়েছেন আমি জানি, কোন রাজনৈতিক দল। এতে বিজেপিরও পরিকল্পনা আছে। ওরা ধর্মে ধর্মে বিভাজন করে। কাজ করেনি একটাও। ১৫ লক্ষ টাকা করে দেবে বলেছিল। কিন্তু দেয়নি। এসআইআর করে ইলেকশানের আগে সর্বনাশ করল।’‌

এছাড়া জাজেদের গায়ে কেউ হাত দেবেন না বলেও বার্তা দেন মুখ্যমন্ত্রী। কারণ মালদহে জুডিশিয়াল অফিসারদের আটকে রাখা হয়েছিল। সেই ঘটনাকে সমর্থন করেন না বলেও জানিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‌বুধবার মালদহে একটা ঘটনা ঘটেছে। তাই নিয়ে সিবিআই দিয়েছে সুপ্রিম কোর্ট। এনআইএ দিয়েছে। রাজ্যে যাঁদের শোকজ করেছে তা নিয়ে কিছু বলার নেই। কিন্তু মালদহের ঘটনা দিয়ে পুরো স্টেটকে বদনাম করা হয়েছে। আন্দোলন করতেই পারেন। জাজেদের গায়ে কেউ হাত দেবেন না। চারদিকে ইডি রেড করাচ্ছে। ইলেকশনের আগে কেন? সব দিক দিয়ে চক্রান্ত করছে। অমিত শা–মোদির দল গণতন্ত্রকে শেষ করে দেবে।’‌

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

ভাঙড়ে শান্তিপূর্ণ ভোটের জন্য তৃণমূলকে ধন্যবাদ জানিয়ে জল্পনা বাড়ালেন নওশাদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ