‘মৃত্যুদণ্ডের রায় বাতিল করুন’, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে চিঠি শেখ হাসিনার আইনজীবীর

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময়ে গুলি চালিয়ে বিক্ষোভকারীদের হত্যার দায়ে দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিঠি দিলেন শেখ হাসিনার আইনজীবী কিংসলি ন্যাপলি। গত ৩০ মার্চ ইমেল মারফত ওই চিঠি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। যদিও হাসিনার আইনজীবীর কোনও চিঠি পাননি বলে বৃহস্পতিবার (২ এপ্রিল) জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম।

২০২৪ সালের জুলাইতে কোটা বাতিলের দাবিতে শুরু হয়েছিল আন্দোলন। হিংসাশ্রয়ী আন্দোলনে অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর আভ্যুত্থানের মুখে ৫ অগস্ট ঢাকা থেকে পালিয়ে দিল্লিতে রাজনৈতিক আশ্রয় নেন বঙ্গবন্ধু কন্যা। পাকিস্তানের পোষ্যভৃত্য তথা রাজাকার মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় জুলাই আন্দোলনকারীদের উপরে গুলি চালানোর অপরাধে শেখ হাসিনা-সহ তাঁর মন্ত্রিসভার শীর্ষ সদস্য এবং পুলিশের শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।

তার পরিপ্রেক্ষিতে একতরফাভাবেই বিচার অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ওই বিশেষ আদালতের বিচারপতি ও প্রধান কৌঁসুলি হিসাবে নিয়োগ করা হয় রাজাকার পরিবারের সন্তান তথা মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য গোলাম মর্তুজা মজুমদার ও তাজুল ইসলামকে। একতরফা বিচার শেষে গত বছরের ১৭ নভেম্বর শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যদিও ওই রায় নিয়ে প্রশ্ন তোলেন একাধিক শীর্ষ আইনজীবী এবং মানবাধিকার সংগঠনের সদস্যরা।

গত ৩০ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে ইমেল মারফত চিঠি পাঠিয়ে ওই রায় বাতিলের দাবি জানিয়েছেন শেখ হাসিনার আইনজীবী কিংসলি ন্যাপলি। চিঠিতে তিনি লিখেছেন, ‘শেখ হাসিনার অনুপস্থিতিতে যেভাবে বিচার করা হয়েছে এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাতে আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচারের মৌলিক মানদণ্ড লঙ্ঘন হয়েছে। শেখ হাসিনার যে বিচার প্রক্রিয়া চলেছে তা অন্যায্য ও অবৈধ।’ চিঠির পরিপ্রেক্ষিতে কী ব্যবস্থা নেওয়া হল, তা জানিয়ে ১৪ দিনের মধ্যে জবাব দেওয়ার অনুরোধ জানিয়েছেন কিংসলি ন্যাপলি।

 

‘তিলে তিলে মরবি, সুখী হবি না’, মেয়ের মৃত্যুর পর লাইভে এসে কাকে অভিশাপ দিলেন সায়নীর মা?

রাস্তার মাঝখানে হামাগুড়ি, মৃত্যুর মুখ থেকে শিশুকে ফিরিয়ে আনলেন বাসচালক

হরিদ্বারে ইমরান হাশমির শুটিং সেটে ঢুকে চরম হট্টগোল স্থানীয়দের, কারণ কী?

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?

রাতের খাবারে সুস্বাদু কিছু বানাতে চান? রেঁধে ফেলুন ‘ইফা চিকেন’

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

চায়ের সঙ্গে জমে যাবে আড্ডা, ঘরেই বানান স্প্রিং ওনিয়ন ভেজিটেবল কাটলেট

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি

শহরে আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা