ধোনির অনুপস্থিতে মান রক্ষা করতে পারলেন না সঞ্জু, টানা দ্বিতীয় ম্যাচে হারল CSK

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: সঞ্জুর সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। দ্বিতীয় ম্যাচেও বিশেষ অবদান রাখতে পারলেন না। তাও আয়ুষ মাত্রে ও শিবম দুবের দৌলতে ২০৯ রান তোলে চেন্নাই সুপার কিংস। ধোনিকে ছাড়াই দ্বিতীয় ম্যাচ খেলেছে চেন্নাই। এই রান তাড়া করতে নেমে পাঞ্জাব অনায়াসে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। অধিনায়ক শ্রেয়াস আইয়ার করেছেন অর্ধশতরান। এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে হারল চেন্নাই। 

রান তাড়া করতে নেমে প্রথমে বোল্ড হন প্রিয়াংশ আর্য। তিনি ১১ বলে করেছেন ৩৯ রান। তারপর প্রভসিমরান সিং রান আউট হন। তিনি লেগ সাইডে বল খেলে দুটি রান নেওয়ার চেষ্টা করেন। কুপার কনলি তাকে রান নিতে বাধা দিলেও সেই কথা না শুনে রান নিতে গিয়ে আউট হন প্রভসিমরান সিং। তিনি করেছেন ৩৪ বলে ৪৩ রান। অংশুল কাম্বোজ কুপার কনোলির উইকেট নেন। বাঁ-হাতি ব্যাটসম্যানটি লং-অফে খেলতে গিয়ে ক্যাচ আউট হন। কনোলি ২২ বলে করেছেন ৩৬ রান। অধিনায়ক শ্রেয়াস আইয়ার ২৮ বলে অর্ধশতরান করে আউট হন। ম্যাট হেনরির বলে আউট হন ওয়াধেরা।

ঘরের মাঠে ব্যাট হাতে জ্বলে  ওঠেন আয়ুষ মাত্রে ও শিবম দুবে। দুই তরুণ ব্যাটারের চওড়া ব্যাটে ভর করে পঞ্জাব কিংসের বিরুদ্ধে পাঁচ উইকেট হারিয়ে ২০৯ রান তোলে চেন্নাই সুপার কিংস। শুক্রবার (৩ এপ্রিল) চিপক স্টেডিয়ামে টস জিতে প্রথমে চেন্নাইকে ব্যাট করতে পাঠান পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার। প্রথম ম্যাচে ব্যর্থ সঞ্জু স্যামসন ব্যাট হাতে জ্বলে উঠতে পারেন কিনা, সে দিকে চোখ ছিল সবার। তবে এদিনও ব্যাট হাতে চরম ব্যর্থ হন তিনি। দ্বিতীয় ওভারেই মাত্র সাত রান করে ফেরেন। এর পর দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ও আয়ুষ মাহাত্রে ওই বিপর্যয় সামলে দিয়ে দলকে এগিয়ে নিয়ে যান। একপ্রান্ত ধরে রেখেছিলেন রুতুরাজ। অন্যপ্রান্তে আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন আয়ুষ। মাত্র ২৯ বলে চারটি চার ও চারটি ছক্কার সাহায্যে নিজের অর্ধশতরান পূর্ণ করেন ভারতীয় যুব দলের অধিনায়ক। ৯.৫ ওভারেই ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় চেন্নাই।

১২তম ওভারে বল করতে এসে রুতুরাজকে (২৮) ফিরিয়ে ৯৬ রানের জুটি ভাঙেন যুজবেন্দ্র চহাল। পরের ওভারে বিজয়কুমার বৈশ্যকের বলে সাজঘরে ফেরেন আয়ুষও। তিনি ৪৩ বলে করেন ৭৩ রান। পাঁচ নম্বরে নামা কার্তিক শর্মাকে (১) ফেরান মার্কো জানসেন। ২০ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে যায় চেন্নাই। সরফরাজ খানকে সঙ্গে নিয়ে সেই ধাক্কা সামলান শিবম দুবে। ১২ বলে ছয়টি চার ও একটি ছক্কার সাহায্যে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলে বিজয়কুমারের বলে সাজঘরে ফিরে যান সরফরাজ। এর পরেই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন শিবম। তিনি মারমুখী মেজাজে খেলে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২০৯ রান তোলে চেন্নাই। শিবম দুবে ২৭ বলে ৪৫ এবং প্রশান্ত বীর ৭ বলে ৬ রানে অপরাজিত থাকেন। পঞ্জাবের হয়ে বিজয়কুমার ৩৮ রানে ২ উইকেট নিয়েছেন।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়