তারকার হাট এনএমএসিসি-তে! তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে অতিথি তালিকায় রণবীর-সলমন-ভিকি

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বইয়ে শুক্রবার রাতটা যেন রূপ নিয়েছিল এক তারকাখচিত সাংস্কৃতিক উৎসবে। নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (এনএমএসিসি)-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বলিউডের একাধিক প্রথম সারির তারকা জমকালো উপস্থিতিতে অনুষ্ঠানটিকে করে তোলেন আরও উজ্জ্বল ও বর্ণময়।

এই বিশেষ সন্ধ্যায় হাজির ছিলেন রণবীর সিং, সালমান খান, কিয়ারা আদভানি, সিদ্ধার্থ মালহোত্রা, কাজল থেকে শুরু করে সঙ্গীতজ্ঞ এ আর রহমান। প্রায় সকলেই নিজেদের সেরা সাজে উপস্থিত হয়ে নজর কাড়েন। রণবীর সিং কালো বন্ধগলায় স্টাইল স্টেটমেন্ট তৈরি করেন, অন্যদিকে সলমন খানকে দেখা যায় ধূসর স্যুট ও নীল শার্টে স্বাভাবিক আভিজাত্যে। বাবা-মা হওয়ার পর প্রথমবার একসঙ্গে প্রকাশ্যে এসে সিদ্ধার্থ ও কিয়ারা সকলের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন।

আরও পড়ুন: শুধু রাম নয়, রামায়ণে আরও এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে

এছাড়া শহীদ কাপুর ও তাঁর স্ত্রী মীরা কাপুর মানানসই কালো পোশাকে নজর কাড়েন। প্রবীণ গীতিকার জাভেদ আখতার তাঁর স্ত্রী শাবানা আজমিকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে যোগ দেন, এবং তাঁদের সঙ্গে আলাপচারিতায় দেখা যায় কাজলকেও। উপস্থিত ছিলেন রিতেশ দেশমুখ ও জেনেলিয়া দেশমুখসহ আরও অনেক তারকা। এই অনুষ্ঠানে ভিকি কৌশল, সোনালি বেন্দ্রে, রাভিনা ট্যান্ডন, জ্যাকি শ্রফ, সঞ্জয় দত্ত ও অনন্যা পাণ্ডের মতো তারকারা উপস্থিত থেকে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলেন।

তবে এই আয়োজন শুধুই গ্ল্যামার নয় ভারতীয় সংস্কৃতি ও আন্তর্জাতিক শিল্প বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবেও নিজেকে তুলে ধরেছে এনএমএসিসি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রতিষ্ঠাতা নীতা আম্বানি ‘তিন’ সংখ্যার সাংস্কৃতিক তাৎপর্যের কথা তুলে ধরেন। তিনি ত্রিমূর্তি, দেবী শক্তির বিভিন্ন রূপ এবং পবিত্র ত্রিবেণীর উল্লেখ করে ভারতীয় ঐতিহ্যের গভীরতা ব্যাখ্যা করেন। তিনি জানান, এই সাংস্কৃতিক কেন্দ্রের লক্ষ্য হল ভারতের সেরা শিল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরা এবং বিশ্ব সংস্কৃতিকে ভারতের সঙ্গে যুক্ত করা যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের