শুধু রাম নয়, রামায়ণে আরও এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য মুক্তি পেয়েছে নীতেশ তিওয়ারির আসন্ন সিনেমা ‘রামায়ণ’-এর টিজার। এই সিনেমায় ভগবান রামের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর। তবে, টিজারটি মুক্তি পাওয়ার পরের দেখা গিয়েছে চমক। অভিনেতা নিশ্চিত করেছেন যে তিনি ছবিটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন। অবাক হলেও ঘটনাটি সত্যি।  

রণবীর কাপুর রামের ভূমিকার পাশাপাশি বিষ্ণুর পূর্ববর্তী অবতার পরশুরামের চরিত্রেও দেখা যাবে। তবে, ছবিতে পরশুরামের ভূমিকা সংক্ষিপ্ত হবে। টিজারটি প্রকাশের পর কোলাইডারকে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর ব্যাখ্যা করেন যে, তিনি তাঁর শারীরিক ভাষা এবং কন্ঠস্বরের মাধ্যমে রাম ও পরশুরামের ভিন্ন ভিন্ন রূপ ফুটিয়ে তুলেছেন। টিজারটি প্রকাশের সময় তিনি বলেন, ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতার ছিল। ভগবান রাম ছিলেন একটি অবতার এবং ভগবান পরশুরাম ছিলেন রামের আগের অবতার। চরিত্র নিয়ে রণবীর বলেন, “আমি ভগবান রামের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলাম, এবং পরশুরামের চরিত্রে অভিনয় করাটাও বেশ চমৎকার ছিল। একজন অভিনেতা হিসেবে, শারীরিক ভাষার বাইরে গিয়ে যদি আপনি চরিত্রগুলোর আধ্যাত্মিকতা এবং আবেগ গভীরভাবে বুঝতে পারেন, তবে সবকিছু সেখান থেকেই শুরু হয়। রামায়ণের শুটিংয়ের এক বছর আগে থেকে আমি এই চরিত্রগুলোকে বোঝার চেষ্টা করেছি, তারা কারা, তাঁরা কিসের প্রতীক এবং তাদের উদ্দেশ্য কী ছিল।”

সিনেমার টিজারে রাম ও পরশুরামের মধ্যে একটি সংঘর্ষের ইঙ্গিত দেওয়া হয়েছে, যেমনটি মহাকাব্যে বর্ণিত রয়েছে। সীতাকে বিয়ে করে অযোধ্যায় ফেরার পথে রামের সঙ্গে পরশুরামের দেখা হয়। কাহিনী অনুসারে, পরশুরাম রামকে দ্বন্দ্বযুদ্ধের জন্য আহ্বান জানান, কিন্তু সেই যুদ্ধ হয়নু, কারণ তিনি জানতে পারেন যে রামও বিষ্ণুরই এক অবতার।

আরও পড়ুন: বন্ধ ‘ভোলে বাবা..’ ধারাবাহিকের শুটিং, রাহুলের মৃত্যুতে শোকাচ্ছন্ন মাধবী মুখোপাধ্যায়

কারা কোন চরিত্রে অভিনয় করবে জেনে নিন…

রণবীর কাপুর ভগবান রামের চরিত্রে, সাই পল্লবী সীতার চরিত্রে, কেজিএফ তারকা যশ রাবণের চরিত্রে, সানি দেওল হনুমানের চরিত্রে এবং রবি দুবে লক্ষ্মণের চরিত্রে অভিনয় করবেন। কাজল আগরওয়াল মন্দোদরীর চরিত্রে এবং রাকুল প্রীত সিং শূর্পণখার চরিত্রে অভিনয় করবেন। অরুণ গোভিল, কুনাল কাপুর, আদিনাথ কোঠারে, শীরা চাড্ডা এবং ইন্দিরা কৃষ্ণানও এই ছবিতে অভিনয় করবে।

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার

ভক্ত ভেবে আমিরের ছেলেকে সলমানের ধারে-কাছে ঘেঁষতে দিল না নিরাপত্তারক্ষীরা, তারপর..

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন

‘কাপটা নিয়ে এসো’, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের কাছে আবদার শুভমনের

বর্ষার আগে হিজলী টাইডাল ক্যানেল সংস্কারে উদ্যোগী মুখ্যমন্ত্রী, বরাদ্দ ১৭ লক্ষ টাকা

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির কল্যাণীর ৩টি ফ্ল্যাট সিল করে দিল পুলিশ

ডিম ছোড়া নয়, তৃণমূল নেতাকে ওমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরে

গঙ্গাবক্ষে ৫০০-টি নৌকোয় যোগব্যায়াম! অভিনব উদ্যোগ রাজ্যের