Loading live market data...
Loading active stocks...
Connecting...

ভোটের আগে শহরে উদ্ধার প্রায় ৩৮ লক্ষ টাকা, গ্রেফতার ১

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটের মুখে শহরে উদ্ধার নগদ টাকা! গতকাল, শনিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নেতাজি নগরের সূর্য নগর মোড়ে। পুলিশ সূত্রে খবর, নাকা চেকিংয়ের সময়ে এক ব‍্যক্তির কাছ থেকে নগদ ৩৭ লক্ষ ৯৭ হাজার উদ্ধার হয়৷ তাকে গ্রেপ্তার করা হয়েছে। কোথা থেকে এল এই বিপুল পরিমাণ অর্থ? কার কাছেই বা সেই নগদ নিয়ে যাচ্ছিল অভিযুক্ত ব্যক্তি। সবটায় খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।

আরও পড়ুন: ভোটের আবহে নাকা চেকিংয়ে গাড়ি খুলতেই উদ্ধার আগ্নেয়াস্ত্র, আটক ২

নেতাজি নগর থানার সূর্য নগর মোড়ে স্পেশ্যাল নাকা তল্লাশি চলছিল৷ সেই সময়ে ধৃতের কাছ থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ ধৃত ব্যক্তির নাম আশুতোষ আগরওয়াল৷ ওই ব্যক্তিকে গতকাল রাতেই তুলে দেওয়া হয়েছে আয়কর দফতরের হাতে৷ ধৃত ব্যক্তি আশুতোষ আগরওয়ালের নামে এর আগে কোনও ক্রিমিনাল রেকর্ড রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে৷

ভোটে আগ্নেয়াস্ত্র, নগদ টাকা ও মদ প্রবেশ রুখতে হবে। আগেই পুলিশ, আয়কর সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সতর্ক করেছিল নির্বাচন কমিশন। সেই মতোই রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে নাকা তল্লাশি। যার ফলে কোথাও উদ্ধার হচ্ছে অস্ত্র, আবার কোথাও মদ। আজ, রবিবারই সকালে কোচবিহারের মেখলিগঞ্জ থানার চ্যাংড়াবান্ধা বাইপাসের ধারে একটি গাড়ি থেকে উদ্ধার হয় ৬টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

গোয়েন্দা সূত্রে খবর পেয়ে, মেখলিগঞ্জ থানার চ্যাংড়াবান্ধা বাইপাসে নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ। সেই সময় একটি চার চাকার ছোট গাড়ি দেখে সন্দেহ হয় পুলিশের। গাড়িটিকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালানোর সময় গাড়ি থেকে ছ’টি দেশি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার হয়। ওই সময় গাড়িতে ২জন ছিল।মণিরুল ইসলাম ও সামিম রহমান নামে দুই ব্যক্তিকে এই আগ্নেয়াস্ত্র ও গুলির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তাঁরা কোনও জবাব দিতে না পরায় তাদের আটক করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি জেলা ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা শিলিগুড়ি থেকে দিনহাটা যাচ্ছিল ওই আগ্নেয়াস্ত্র নিয়ে। প্রাথমিক ভাবে অনুমান, ভোটের সময় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এই অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তারজন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্লেখ্য, গত ২৩ মার্চ কোচবিহারে নাকা চেকিংয়েও সাফল্য মিলেছিল। গাড়ির ডিকি খুলতেই উদ্ধার হয়েছিল ব্যাগ ভর্তি টাকা। প্রায় ১ লক্ষ ৭২ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি দুজনকে আটক করা হয়েছিল।

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর