ভোটের আবহে নাকা চেকিংয়ে গাড়ি খুলতেই উদ্ধার আগ্নেয়াস্ত্র, আটক ২

Share:

নিজস্ব প্রতিনিধি, মেখলিগঞ্জ : ভোটের আবহে সতর্ক পুলিশ। ভিনরাজ্য থেকে যাতে অবৈধ অস্ত্র বা টাকা ঢুকিয়ে অশান্তি না ছড়াতে পারে তারজন্য চলছে এলাকায় এলাকায় নাকা চেকিং। রাজ্যের সর্বত্রই চেকিং চলছে। রবিবার সকালে মেখলিগঞ্জ থানার চ্যাংড়াবান্ধা বাইপাসের ধারে একটি গাড়ি থেকে উদ্ধার হল ৬ আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি। আটক ২। 

গোয়েন্দা খবরের ভিত্তিতে মেখলিগঞ্জ থানার চ্যাংড়াবান্ধা বাইপাসে নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ। সেই সময় একটি চার চাকার ছোট গাড়ি দেখে সন্দেহ হয় পুলিশের। গাড়িটিকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালানোর সময় গাড়ি থেকে ছ’টি দেশি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার হয়। ওই সময় গাড়িতে ২জন ছিল।মণিরুল ইসলাম ও সামিম রহমান নামে দুই ব্যক্তিকে এই আগ্নেয়াস্ত্র ও গুলির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তাঁরা কোনও জবাব দিতে না পরায় তাদের আটক করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি জেলা ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা শিলিগুড়ি থেকে দিনহাটা যাচ্ছিল ওই আগ্নেয়াস্ত্র নিয়ে। প্রাথমিক ভাবে অনুমান, ভোটের সময় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এই অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তারজন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।উল্লেখ্য, গত ২৩ মার্চ কোচবিহারে নাকা চেকিংয়েও সাফল্য মিলেছিল। গাড়ির ডিকি খুলতেই উদ্ধার হয়েছিল ব্যাগ ভর্তি টাকা। প্রায় ১ লক্ষ ৭২ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি দুজনকে আটক করা হয়েছিল।

 

‘যা করার ঈশ্বরই করবেন’, বুথে যাওয়ার আগে মন্দিরে পুজো হাসিরানির

‘বাবা, তোমার প্রত্যাশা পূরণ করতে পারছি না’, হস্টেলের ঘরে তরুণীর মর্মান্তিক পরিণতি

‘গাজার প্রতিশোধ নিতেই হামলা’, জেরায় বিস্ফোরক দাবি ফ্লাইদুবাইয়ের ওমানি সহ-পাইলটের

ক্যাফেতে বোনের সঙ্গে প্রেমিক, আচমকাই হাজির ভাইয়েরা! তারপর যা ঘটল…

কঙ্গো নদীতে দুই নৌকার ভয়াবহ সংঘর্ষ, মৃত অন্তত ৩০

পুজোর আগে আবহাওয়ার মেজাজ বদল, আজ কলকাতা-সহ কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে গ্রেফতার হুমায়ুন কবীর

৪ বছরের ছেলেকে নিয়ে কুয়োয় ঝাঁপ মা’য়ের, নেপথ্যে কোন কারণ

নাইজেরিয়ায় ভেঙে পড়ল সামরিক বিমান, মৃত ৩২

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC