পর্ণশ্রীতে বিজেপির নির্বাচনী দফতরে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, সিসিটিভির ফুটেজ ভাইরাল

Share:

নিজস্ব প্রতিনিধি: বেহালা পশ্চিমে পর্ণশ্রী এলাকায় এয়ারপোর্ট লাগোয়া বিজেপির নির্বাচন অফিস ভাঙচুর ও ইন্দ্রনীল খানের(Indranil Khan) পোস্টার ছেড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ বিজেপির দলীয় নির্বাচন অফিসে তৃণমূলের পোস্টার লাগাতে আসলে বিজেপির লোকজন বাধা দেয় ।বিজেপির লোকজন বলে যে এটা বিজেপির ইলেকশন অফিস। এখানে আপনারা কেন আপনাদের দলীয় পোস্টার বা ব্যানার লাগাবেন? তারপরেই তৃণমূলের ৩০ থেকে ৪০ জন কর্মী এসে বিজেপির ইলেকশন অফিস ভাঙচুর করে ও ইন্দ্রনীল খানের পোস্টার ব্যানার সব ছিঁড়ে দেয় বলে অভিযোগ।

সিসিটিভি ফুটেছে স্পষ্ট দেখা যায় রবিবার দুপুরে বৃষ্টি হওয়ার সময় ওই নির্বাচনী দফতরের হামলা চালানো হয়। এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খান অভিযোগ করেন এই হামলা ওই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক রত্না চ্যাটার্জির নির্দেশে করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় অসহায় হয়ে এক পুলিশ অফিসার সেখানে দাঁড়িয়ে রয়েছেন ভাঙচুর চলাকালীন। ওই পুলিশ অফিসারের উপস্থিতি সিসিটিভির ক্যামেরায় ধরা পড়ে। এদিকে পরে বিজেপি কর্মীরা স্থানীয় পর্ণশ্রী থানার (Parnashree P.S.) সামনে জড়ো হলে সেখানে মূল গেটে তালা দিয়ে দেওয়া হয়।

দীর্ঘক্ষণ বিজেপি কর্মীরা এই ঘটনার প্রতিবাদে পর্ণশ্রী থানার সামনে বিক্ষোভ দেখান এবং এই ঘটনায় দোষী ব্যক্তিদের সিসিটিভির (CCTV)ফুটেজ থেকে চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানান।বিজেপির প্রার্থী ইন্দ্রনীল খান স্পষ্ট দাবি করেছেন যদি স্থানীয় থানার ওসি এই দুষ্কৃতিদের হামলার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করে তাহলে তারা স্থানীয় থানার বিরুদ্ধে কমিশনে নালিশ জানাবেন।

শরীর সুস্থ রাখতে খাদ্যতালিকায় রাখুন ভিটামিন সি সমৃদ্ধ আঁশফল, ম্যাজিক দেখতে পাবেন

মন্দিরে পুজো দিতে গিয়ে আর ফেরা হল না নববধূর, তারপর……

তারাতলার অভিশপ্ত গোডাউনে নিভে গেল ৩ ভাইয়ের প্রাণ! ঘি-মন্নুর পর মিলল শিরচাঁদের দেহ

ফোনেই মুশকিল আসান, জনতার সমস্যা সমাধানে অগ্নিমিত্রার নয়া উদ্যোগ, চালু হচ্ছে ‘মুখোমুখি’

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

শনি-রবিবার বেরনোর প্ল্যান? একাধিক লোকাল-মেমু বাতিল, দেখে নিন তালিকা

ফের ভাটপাড়া উত্তর মন্ডলপাড়ায় বোমাবাজির অভিযোগ, এলাকায় তীব্র আতঙ্ক

নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিল বেলজিয়াম, লড়াই করেও মিশরের সঙ্গে ড্র ইরানের

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসেই কনডম-খাট-বালিশ, চক্ষু চড়কগাছ স্বাস্থ্যমন্ত্রীর

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে বাসিন্দারা

প্রতারণা, নথি জালিয়াতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর