বরুথিনী একাদশীতে এই প্রতিকার করলেই বদলাবে ভাগ্য! জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রতিমাসে ২টো একাদশী থাকে। একটি কৃষ্ণপক্ষের একাদশী, অন্যটি শুক্লপক্ষের একাদশী। সকল একাদশীর নিজস্ব তাৎপর্য রয়েছে। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ। একে বুরুথিনি একাদশীও বলা হয়ে থাকে। এদিন উপোস করলে বিশেষভাবে ফলপ্রসূ হয়। এই দিনে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়। বিশ্বাস করা হয় যে, কোনও ভক্ত উপোস করে পুজো করেন, তাঁর সমস্ত ইচ্ছা পূরণ হয়। ঘরে সুখ ও সমৃদ্ধি বিরাজ করে। এই বরুথিনী একাদশী কবে? এর কি কোনও বিশেষ তাৎপর্য আছে?

২০২৬ সালে এই দিন ১৩ এপ্রিল পালিত হবে। শাস্ত্রে বলা হয়েছে যে এই দিনে উপোস করলে গুরুতর পাপও বিনষ্ট হতে পারে এবং পুণ্য লাভ হয়। যাঁরা জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করেন, তাঁদের জন্য এই দিনে ব্রত করা বিশেষভাবে উপকারী বলে মনে করা হয়। পুজোর শুভ সময় ১৩ এপ্রিল অমৃত-সর্বোত্তম মুহূর্ত থাকবে ভোর ৫:৫৮ থেকে সকাল ৭:৩৪ পর্যন্ত। এরপর শুভ-উত্তম মুহূর্ত সকাল ৯:১০ থেকে সকাল ১০:৪৬ পর্যন্ত। এই সময়গুলিতে পুজো করা অত্যন্ত ফলপ্রসূ। যাঁরা উপোস করছেন, তাঁরা সকালে স্নান করে, পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পুজো করুন। এই দিনে দানেরও বিশেষ তাৎপর্য রয়েছে, তাই আপনার সামর্থ্য অনুযায়ী অসহায়দের দান করুন।

১৪ এপ্রিল উপোস ভাঙতে হবে। উপোস ভঙ্গের সময় সকাল ৬:৫৪ থেকে সকাল ৮:৩১ পর্যন্ত। মনে রাখবেন যে, হরি বাসর শেষ হওয়ার পরেই উপোস ভঙ্গ করতে হবে। ভক্তি ও শৃঙ্খলার সঙ্গে বরুথিনী একাদশীর উপোস পালন করলে জীবনে ইতিবাচক পরিবর্তন আসে এবং ভগবানের কাছ থেকে আশীর্বাদ মেলে।

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?