আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পরকীয়ায় লিপ্ত মেয়ে! প্রতিবাদ করায় মাকে মারধর, পরে মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:  মেয়ের পরকীয়ায় জড়িয়ে পড়েছে। এই খবর পেতেই প্রতিবাদ করে মা। তার পরিণাম যে এতটা ভয়ঙ্কর হবে তা ভুলেও ভাবেনি কেউ। পরকীয়ায় প্রতিবাদকে কেন্দ্র করে মারধরের জেরে মায়ের মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তপ্ত হাবড়া। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে মৃতদেহ রাস্তায় রেখে যশোর রোড অবরোধ করে বিক্ষোভ  দেখায় পরিবার ও প্রতিবেশীরা। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম মিনু শীল(৫৫)। অভিযোগ, তাঁর ছোট মেয়ে বছর ২৭ এর শ্রাবণী শীলের পরকীয়া সম্পর্ক নিয়ে পারিবারিক অশান্তির জেরে গত ১ এপ্রিল দুপুরে বাড়িতে বচসা বাধে। সেই সময় শ্রাবণী শীল, তার প্রেমিক সুমন গুহ, সুমনের মা মুক্তি গুহ এবং আরও দুই বন্ধুর বিরুদ্ধে মিনু শীলকে মারধরের অভিযোগ ওঠে। পরিবারের দাবি, গুরুতর অসুস্থ অবস্থায় মিনু শীলকে প্রথমে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায়   তাঁর মৃত্যু হয়। ঘটনার পর মৃতার বড় মেয়ে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে শ্রাবণী শীল সহ মোট চারজনের বিরুদ্ধে মামলা রুজু হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ পরিবারের।

আরও পড়ুন: দুর্ঘটনা থামাতে পারেনি স্বপ্নকে, রঙতুলি হাতে নতুন লড়াই শুরু শান্তিপুরের বিশ্বজিৎ-এর

এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ পরিবার ও স্থানীয় বাসিন্দারা মৃতদেহ নিয়ে যশোর রোডে অবরোধ করেন। ফলে এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে হাবড়া থানা ও অশোকনগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ আধিকারিকরা পরিবারের সঙ্গে কথা বলে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিলে প্রায় আধঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে বলে জানা গিয়েছে। আজ সোমবার এলাকায় গিয়ে পুলিশ স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করতে পারে বলে জানা গিয়েছে। 

Published by:

Share Link:

More Releted News:

ভাঙড়ে বোমা উদ্ধারের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের

‘কালো স্করপিওতে করে কয়েকশো কোটি টাকা এসেছে ভবানীপুরে,’ বিস্ফোরক দাবি মমতার

ভোটের ৪৮ ঘণ্টা আগে হাওড়ার বালি ও লিলুয়া থানার আইসি’কে সরিয়ে দিল কমিশন

বাইরে থেকে আসা দিল্লিভাষীদের দাদাগিরি – গুন্ডাগিরি মানবো না ,হুংকার শতাব্দীর

স্বামী রাজের হয়ে রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন শুভশ্রী

ঠনঠনিয়া কালী মন্দিরে পুজো দিয়ে উত্তর কলকাতার রোড শোয়ে ঝড় তুললেন মোদি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ