দুর্ঘটনা থামাতে পারেনি স্বপ্নকে, রঙতুলি হাতে নতুন লড়াই শুরু শান্তিপুরের বিশ্বজিৎ-এর

Share:

নিজস্ব প্রতিনিধি: শান্তিপুরে এক অনন্য মানসিক শক্তি ও শিল্পসাধনার দৃষ্টান্ত গড়ে তুলেছেন শিল্পী বিশ্বজিৎ প্রামাণিক। ২০১০ সালের এক ভয়াবহ বাস দুর্ঘটনায় তিনি হারান তাঁর ডান হাত। যে হাত ছিল তাঁর আঁকার প্রধান ভরসা। কিন্তু সেই বিপর্যয় তাঁর স্বপ্নকে থামাতে পারেনি। দীর্ঘ অবসাদের পর তিনি আবার তুলির টান ধরেন, এবার বাম হাতে। পাঁচ থেকে ছয় বছরের নিরলস সাধনায় সেই হাতকেই করে তুলেছেন সমান দক্ষ।

বর্তমানে পেশায় অটো স্টার্টার বিশ্বজিৎ ইতিমধ্যেই একাধিক নজরকাড়া চিত্রকর্ম এঁকেছেন। তাঁর তুলি থেকে ফুটে উঠেছে শ্রীচৈতন্য মহাপ্রভু-এর মূর্তি, পাশাপাশি তিনি এঁকেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ব্রজ কিশোর গোস্বামী-এর প্রতিকৃতি। শিল্পীর ইচ্ছা, আগামীকাল মুখ্যমন্ত্রী শান্তিপুরে এলে জনসভার মঞ্চে নিজ হাতে এই প্রতিকৃতি তাঁদের হাতে তুলে দেবেন। সেই লক্ষ্যেই রাত জেগে ছবির শেষ মুহূর্তের কাজ করছেন তিনি। বিশ্বজিৎ জানান, ছোটবেলা থেকেই তিনি ছবি আঁকতে ভালোবাসেন এবং একই সঙ্গে তিনি এই রাজনৈতিক দলটির প্রতি অনুরাগী। তাই প্রিয় নেত্রী ও স্থানীয় প্রার্থীর হাতে নিজের আঁকা ছবি তুলে দিতে পারলে সেটাই হবে তাঁর জীবনের বড় প্রাপ্তি।

যদিও ইতিমধ্যেই তিনি বিভিন্ন নেতৃত্বের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন, রাত পর্যন্ত কোনও নিশ্চিত সাড়া পাননি। তবুও আশাবাদী শিল্পী বিশ্বাস করেন, তাঁর এই আন্তরিক প্রচেষ্টা ব্যর্থ হবে না। শারীরিক প্রতিবন্ধকতাকে অতিক্রম করে নিজের স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার এই গল্প নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক। এখন দেখার, তাঁর বহুদিনের সাধনার ফল তিনি আগামীকাল কাঙ্ক্ষিত ব্যক্তিদের হাতে তুলে দিতে পারেন কিনা।

কীভাবে শুরু হয়েছিল জামাই ষষ্ঠী? জানুন আসল ইতিহাস

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, পার্টনারের সঙ্গে মিলে নতুন ব্যবসা করা শুভ হবে..

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের