বাদ যাওয়া বিচারাধীনদের ভাগ্য ঝুলে! আজ ফ্রিজ হচ্ছে প্রথম দফার ভোটার তালিকা

Share:

নিজস্ব প্রতিনিধি : নির্বাচনের আর বাকি মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে হবে প্রথম দফার নির্বাচন। চলতি বছরে ২ দফায় নির্বাচন হতে চলেছে। সোমবার ফ্রিজ হতে চলেছে প্রথম দফার ভোটার তালিকা। অর্থাৎ, এদিনে পরে প্রথম দফায় আর কারও নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তি হবে না। আগামী ২৩ এপ্রিল ১৫২টি আসনে হবে নির্বাচন। সোমবার তার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব শেষের পরেই ‘ফ্রিজ’ হয়ে যাবে প্রথম দফার ভোটার তালিকা। কিন্তু এখনও ভাগ্য ঝুলে রয়েছে বহু ভোটারের। বিচারাধীন ভোটারদের থেকে যাঁরা বাদ পড়ে ট্রাইবুনালে আবেদন করেছেন, তাঁদের মধ্যে কারা ভোট দিতে পারবেন, সেটা নিয়ে প্রশ্ন উঠছে।

এসআইআরের ট্রাইবুনালের এখনও খোঁজ নেই। বিচারাধীন তালিকা থেকে বাদ যাওয়া ভোটারদের ভাগ্য ঝুলেই রইল। একবার ভোটার তালিকা ফ্রিজ হয়ে গেলে আর নতুন করে এবার নাম তোলা যাবে না। এরফলে এবারের নির্বাচনে ভোটও দিতে পারবেন না তাঁরা। দীর্ঘ টালবাহানার পর গত ২৩ মার্চ বিচারাধীনদের প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশ করেছিল কমিশন। ২১ মার্চ রাজ্যের ২৩টি জেলার জন্য ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে ট্রাইবুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। সেই বিজ্ঞপ্তির প্রকাশ হওয়ার পর ১৫ দিন কেটে গিয়েছে। কিন্তু বাদ যাওয়া ভোটারদের ট্রাইবুনালে শুনানি শুরু হয়নি। এরফলে প্রথম দফায় হওয়া ১৫২ আসনের বিচারাধীন ভোটাররা এবারের তালিকা থেকে বাদ যেতে চলেছে। বাদ পড়া ভোটারদের সংখ্যাও জানাতে নারাজ কমিশন।

জানা যাচ্ছে, পরিকাঠামো ঠিক না থাকার কারণে ট্রাইবুনালের কাজ আটকে রয়েছে। ১৯টি ট্রাইবুনাল কোর্ট রুম তৈরি হবে। জোকায় শ্যামাপ্রসাদ মুখার্জি ন্যাশনাল ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড স্যানিটেশনে অ্যাপিলেট ট্রাইবুনাল চালানোর জন্য জলসম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছ থেকে আট সপ্তাহের অনুমতি পেয়েছে কমিশন। এই বিষয়ে রাজ্য স্বরাষ্ট্র, পূর্ত এবং এই ইনস্টিটিউটের কর্মকর্তাদের সঙ্গে একপ্রস্থ আলোচনাও সেরে নিয়েছে কমিশন। কিন্তু তারপরেও জট কাটেনি। প্রথম দফার পাশাপাশি দ্বিতীয় দফার ভোটার তালিকায় বিচারাধীনরা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। কারণ দ্বিতীয় তালিকাও ফ্রিজ হবে ৯ এপ্রিল। ফলে বিপুল পরিমাণ ভোটাররা দুশ্চিন্তায় রয়েছেন।

আমেরিকার হামলার পাল্টা জবাব দিল ইরান, মাশুল গুনছে কুয়েত-বাহারাইন

লুকিয়েও শেষরক্ষা হল না, বহরমপুর থেকে গ্রেফতার শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা

জনগণের স্বার্থে পাম্প থেকে ডিজেল বিক্রির উপর নিয়ন্ত্রণ তুলে নিল রাজ্য

শিয়ালদহ ফ্লাইওভার ও সুকান্ত সেতুতে ঝুলল নোটিস, ৭ দিনের মধ্যে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা

জর্ডনের বিরুদ্ধে গোল করে বিশ্বরেকর্ড করলেন মেসি

জর্ডনকে উড়িয়ে দিল আর্জেন্টিনা, নকআউটে মেসিদের প্রতিপক্ষ কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশনে পুলিশ, বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেফতার আরও ১

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

নতুন টিভি কিনছেন? জেনে নিন সঠিক সাইজ নির্বাচনের সহজ পদ্ধতি

বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় উরুগুয়ের, ‘শাস্তি’ হিসেবে ফুটবলারদের চার্টার্ড ফ্লাইট বাতিল

১০ হাজার টাকায় নতুন স্মার্টফোন কিনতে চাইছেন? রইল হদিশ