আসন্ন নির্বাচনে বিজেপির পাশে GNLF, পাহাড়ে চাপে তৃণমূল!

Share:

নিজস্ব প্রতিনিধি : পাহাড়ের রাজনীতি নাকি বৈচিত্র্যময়। সেখানেই এবার শক্তি বৃদ্ধি করার চেষ্টায় সফল বিজেপি। পাহাড়ের অন্যতম গুরুত্বপূর্ণ দল গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট। তাঁদের সমর্থন চেয়েছিল গেরুয়া শিবির। অবশেষে জল্পনার পরে বিজেপিকে সমর্থন করার কথা ঘোষণা করেছে জিএনএলএফ। দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্টকে নিয়ে। পাহাড়ে তিনটি আসনে বিজেপিকে তাঁরা সমর্থন জানাবে বলে জানিয়েছে। 

আনুষ্ঠানিকভাবে এনডিএর অংশ জিএনএলএফ। তাই আসন্ন নির্বাচনে বিজেপিকে তিনটি আসনের সমর্থনের কথা তারা জানিয়েছে। জিএনএলএফ-র সভাপতি মন ঘিসিং জানিয়েছেন, দীর্ঘমেয়াদী ভবিষ্যতের কথা চিন্তা করে দল। শুধু নির্দিষ্ট একটা নির্বাচনকে নিয়ে কাজ করে না। পাশাপাশি গোর্খা সম্প্রদায়ের স্বার্থকেও অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ক্ষমতার পরিবর্তন এবং ব্যবস্থার পরিবর্তন চাই। শুধু তাই নয় গোর্খা সম্প্রদায়ের জন্য একটি সাংবিধানিক ব্যবস্থার দাবিও তোলা হবে। দলের প্রতিষ্ঠা দিবসে একটি বৈঠকের ব্যবস্থা করা হয়েছিল। তারপরেই সেখান থেকেই বিজেপিকে সমর্থন জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, জিএনএলএফের কাছে সমর্থনের জন্য আবেদন জানানো হয়েছিল। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন চিঠি পাঠিয়ে সেই আবেদন জানিয়েছিলেন। তারপরেই পাহাড়ের বৃহত্তম স্বার্থে বিজেপিকে সমর্থন জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। তিনি বলেছেন, ২০১৯ সাল থেকে এই দলটি এনডিএ-র গুরুত্বপূর্ণ অংশ। তাদের সমর্থন জোটকে আরও শক্তিশালী করবে। দার্জিলিংয়ের পাহাড় তরাই ও ডুয়ার্স অঞ্চলে গোর্খা জনগণের ন্যায়বিচার নিশ্চিত করাই জোটের মূল লক্ষ্য। সেই লক্ষ্যেই এই জোট কাজ করছে। পাহাড়ের রাজনীতিতে এই যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ফেলতে পারে বলে মনে করা হচ্ছে

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

মুক্তির আগের বিপাকে শ্রদ্ধার ‘ইথা’, ছবির নাম পরিবর্তনের দাবি লাবণী-সম্রাজ্ঞী পরিবারের

গাড়ির ভেতর মহিলার সন্দেহজনক হাবভাব! পোশাক খোলাতেই যা পাওয়া গেল, থ পুলিশও

দিল্লির আশ্রয় ছেড়ে কবে বাংলাদেশে ফিরবেন জানিয়ে দিলেন শেখ হাসিনা

আন্তর্জাতিক মঞ্চে বাংলার মুখ উজ্জ্বল, সোনা জিতে ফিরল বসিরহাটের তিন কন্যা

পয়লা জুলাই থেকেই বন্ধ হয়ে যাচ্ছে একাধিক রেলস্টেশনের রিজার্ভেশন কাউন্টার

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র