আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের কমিশনকে ধাক্কা ট্রাইব্যুনালের, ভোটার তালিকায় কংগ্রেস প্রার্থীর নাম তোলার নির্দেশ

নিজস্ব প্রতিনিধি : কংগ্রেস শিবিরে ফের স্বস্তির হাওয়া। রতুয়া কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মহম্মদ মুত্তাকিনের নাম তুলতে হবে সাপ্লিমেন্ট তালিকায়। এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের এসআইআর সংক্রান্ত ট্রাইব্যুনাল বেঞ্চের।

চূড়ান্ত তালিকা প্রকাশের পরে দেখা গিয়েছে বিচারাধীন তালিকায় ছিলেন রতুয়ার কংগ্রেস প্রার্থী মহম্মদ মুত্তাকিন। সেখান থেকে নাম বাদ যাওয়ার কথা জানতে পারেন শুক্রবার। তারপর তিনি ট্রাইব্যুনালে আবেদন জানিয়েছিলেন। কিন্তু, ট্রাইব্যুনাল কাজ শুরু করেনি এখনও পর্যন্ত। ফলে বাধ্য হয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন কংগ্রেস প্রার্থী। ট্রাইব্যুনালকে মুত্তাকিনের আবেদনের নিষ্পত্তি করা নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। তারপরেই তাঁর নাম সাপ্লিমেন্টারি তালিকাতে রাখার নির্দেশ দিয়েছেন টিএস শিবজ্ঞানমের এসআইআর সংক্রান্ত ট্রাইব্যুনাল বেঞ্চ।

২০২১ সালের বিধানসভা ভোটে মানিকচক থেকে লড়াই করেছিলেন তৃণমূলের সাবিত্রী মিত্রের বিরুদ্ধে। ছাব্বিশের ভোটে আসন বদল হয়, রতুয়া থেকে প্রার্থী করে কংগ্রেস। ২৩ এপ্রিল, প্রথম দফা ভোটের আগে সোমেই মনোনয়নের শেষ দিন ছিল। অথচ ভোটার তালিকায় নাম না ওঠায় মনোনয়ন নিয়ে জট দেখা দেয়। সমাধান চেয়ে তড়িঘড়ি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন প্রার্থী। দাখিল করেছিলেন রিট পিটিশন। অবশেষে তাঁর নাম সাপ্লিমেন্টারি তালিকাতে তোলার নির্দেশ এসেছে।

অন্যদিকে, মুর্শিদাবাদের ফরাক্কার কংগ্রেস প্রার্থী মেহতাবের নামও ভোটার লিস্টে তুলতে নির্দেশ দিয়েছিল এসআইআরের ট্রাইব্যুনালের। রবিবারের এই নির্দেশ ছিল এসআইআরের ট্রাইব্যুনাল সংক্রান্ত প্রথম রায়। আর সেই রায় সামনে আসতেই ফের একবার কমিশনের পদক্ষেপ প্রশ্ন চিহ্নের মুখে পড়ে গিয়েছে। তারপরের দিনেই আরো একবার ধাক্কা খেল কমিশন। ফরাক্কার কংগ্রেস প্রার্থীর মতোই রতুয়া প্রার্থীর নামও তালিকায় তুলতে বলা হয়েছে। 

Published by:

Share Link:

More Releted News:

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

মালদায় গণনা কেন্দ্রে কী করতে হবে দলীয় কর্মীদের নির্দেশ দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

ভাঙড়ে হিংসার আগুন, তৃণমূল কর্মীর দোকান পুড়ে ছাই, দফায় দফায় বোমাবাজি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ