NIA-র গণহারে ধরপাকড়, পুরুষশূন্য মোথাবাড়ির পটলডাঙা গ্রাম

Share:

নিজস্ব প্রতিনিধি, মোথাবাড়ি: মালদা জেলার মোথাবাড়ির ঘটনায় পটলডাঙা গ্রাম পুরুষশূন্য। এনআইয়ের আধিকারিকরা ঘটনার তদন্তে নেমে পুলিশকে সঙ্গে নিয়ে লাগাতার অভিযান শুরু করেছে। সিসিটিভি ফুটেজ দেখে মোথাবাড়ি এলাকার বিভিন্ন গ্রাম থেকে বিচারকদের ঘেরাও করে রাখা এবং তাদের গাড়ির ওপর হামলার ঘটনায় একের পর এক গ্রেফতারের ঘটনা ঘটছে। রবিবার রাতে অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে গ্রেফতার হওয়ার আতঙ্কে মোথাবাড়ির পটলডাঙা গ্রাম(Pataldanga Village) পুরুষ শূন্য হয়ে গিয়েছে। লাগাতার পুলিশ অভিযান চালানো হচ্ছে ।মোথাবাড়ির একাধিক গ্রামে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে বর্তমানে।

এদিকে,৭ জুডিশিয়াল অফিসারকে বন্দী করে রাখার ঘটনায় বাড়িতে বাড়িতে গিয়ে পুলিশের ধরপাকড় শুরু। ইতিমধ্যে ৩ জনকে গ্রেফতার করেছে মোথাবাড়ি থানার পুলিশ। আরো বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, কালিয়াচকে উস্কানির অভিযোগে গ্রেফতার হয় মোফাক্কেরুল ইসলাম নামে এক ব্যক্তি। বাগডোগরা এয়ারপোর্ট(Bagdogra Airport) থেকে গ্রেফতার করা হয় তাঁকে। অভিযোগ, অশান্তির সময় সর্বসমক্ষে বক্তব্য রাখছিলেন তিনি। শুক্রবার তাঁর সঙ্গে আরও ১ জন ছিল। তার নাম একরামুল বাগানি। তাকেও গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। সিআইডির(CID) সাহায্যে ২জনকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দরে এসেছিলেন মোফাক্কেরুল ইসলাম। পেশায় আইনজীবী মোফাক্কেরুল কাজের জন্য যাচ্ছিলেন বলে জানিয়েছেন।যদিও অভিযোগ, নেপালে পালানোর চেষ্টা করছিলেন তিনি। বিমানবন্দর থেকেই তাঁকে গ্রেফতার করা হয়।

আইনজীবীর পাশাপাশি তাঁর আরও একটি পরিচয় রয়েছে। তিনি মিম নেতা। ২০২১ সালে উত্তর দিনাজপুরের ইটাহারের মিমের প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন সে। পেশায় আইনজীবী মোফাক্কেরুল। বুধবারের অবরোধ-পর্বের পরে পুলিশ-প্রশাসন বা কমিশনের নজর ছিল তাঁর দিকে। অবশেষে তাঁকে গ্রেফতার করা হয়।মোফাক্কেরুলকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করতে দেখা যায়। সেখানে তিনি বলেন, ভোটারদের নাম ডিলিট হয়েছিল বলে প্রতিবাদ করে গ্রেফতার হলেন। পরে সোশ্যাল মিডিয়া থেকে সেই পোস্টটি সরিয়ে নেওয়া হয়। বুধবার মালদহের সুজাপুর হাসপাতাল মোড়ের অবরোধস্থলে হাজির ছিলেন মোফাক্কেরুল। ছোট যাত্রিবাহী গাড়ির মাথায় দাঁড়িয়ে হ্যান্ডমাইক হাতে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে শুরু করেছিলেন তিনি।

তার কিছুক্ষণ পরেই অবরোধ ওঠে। এরপরেই উস্কানিমূলক মন্তব্য করা, প্রশাসনকে হুমকি দেওয়ার অভিযোগে তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। তারপরেই সন্দেহের তালিকায় ছিলেন মোফাক্কেরুল ইসলাম। উল্লেখ্য, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে মালদায় বিচারকদের ঘেরাও করে রাখার ঘটনায় পাকড়াও হয়েছেন মোথাবাড়ির আইএসএফের প্রার্থী মাওলানা শাহজাহান আলি। তার সঙ্গে পাকড়াও করা হয় আরও ১৭ জনকে। যদিও গ্রেফতারের পরেই নিজেকে নির্দোষ হিসাবে দাবি করেছেন আইএসএফ প্রার্থী। তাঁর অভিযোগ, ‘আইএসএফের হয়ে দাঁড়ানোয় মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে।

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি