দেওরের সঙ্গে অবৈধ সম্পর্ক! স্বামীকে রাস্তা থেকে সরাতে ভয়ঙ্কর কাণ্ড স্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমান সমাজে সম্পর্ক বড়ই ঠুনকো হয়ে উঠেছে। এমন কিছু গা শিউরে ওঠার মত ঘটনা ঘটছে যেগুলি  ভালোবাসা ও সম্পর্কের উপর থেকে মানুষের বিশ্বাসের ভিতকে নাড়িয়ে দিচ্ছে। সম্প্রতি তেমনই একটি ঘটনা ঘটেছে।  বিশ্বাস, ভালোবাসা ও সম্মানের উপর দাঁড়িয়ে থাকা দাম্পত্য সম্পর্ক যখন ভেঙে পড়ে, তখন তার ফল কতটা ভয়াবহ হতে পারে, তারই এক চাঞ্চল্যকর উদাহরণ সামনে এসেছে। অভিযোগ  এক মহিলার নিজের দেওরের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের জেরে স্বামীর সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে। ধীরে ধীরে সেই টানাপোড়েন চরম আকার নেয়। শেষপর্যন্ত, স্বামীকে দেওরের সঙ্গে প্রেমের পথে বাধা হিসেবে দেখে তাকে সরিয়ে দেওয়ার মতো ভয়ংকর সিদ্ধান্ত নেয় ওই মহিলা। শুধু তাই নয় খুনের পরেও তারা সাজায় গল্প। 

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বান্দা জেলার কামাসিন খানা এলাকায়।  এক স্ত্রী তার প্রেমিক দেওরের সঙ্গে   মিলে নিজের স্বামীকে খুন করেছেন।  মাত্র দেড় বছর আগে শুরু হওয়া একটি প্রেমের বিয়ে যে এভাবে শেষহবে, তা কেউ কল্পনাও করতে পারেনি। জানা গিয়েছে, স্ত্রী প্রথমে সাপের কামড়ের একটি মিথ্যা গল্প বানিয়েছিলেন, কিন্তু পুলিশের তদন্তে সত্য সামনে আসে। জিজ্ঞাসাবাদে স্ত্রী খুনের কথা স্বীকার করেন। নিহত স্বামী ঘটনার দুদিন আগে গুজরাতের সুরাট থেকে ফিরেছিলেন। ৫ এপ্রিল সকালে জামু গ্রামে ২২ বছর বয়সী সোনু নামের এক যুবকের মৃতদেহ তার নিজের বাড়ির টিউবওয়েলের কাছ থেকে উদ্ধার করা হয়।  প্রথমে বলা হয় ওই যুবক তাঁর স্ত্রী নিশার সঙ্গে ঘুমিয়ে থাকার সময় মারা যান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি নিজেদের হেফাজতে নেয় এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতের স্ত্রী সবাইকে জানান যে রাতে সাপের কামড়ে তার স্বামীর মৃত্যু হয়েছে। তবে  ময়নাতদন্তে হত্যার ঘটনা  নিশ্চিত হয়। মৃতের মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করে। স্ত্রীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে  চাপের মুখে সে খুনের কথা স্বীকার করে। 

আরও পড়ুন: ভোটের ময়দানে ‘জোড়া ব্যাটিং’! মঙ্গলে মমতা–অভিষেকের প্রচারে তুফান

স্বামীকে খুনের কথা স্বীকার করে স্ত্রী বলেন, “আমার স্বামী সোনু দুদিন আগে সুরাট থেকে ফিরেছিল। দেড় বছর আগে আমাদের প্রেম করে বিয়ে হয়েছিল। কিন্তু সে প্রায়ই বাইরে থাকত। সোনুর সাথে থেকে আমি সুখী ছিলাম না। তার অনুপস্থিতিতে, আমার দেবর মনুর সাথে আমার অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। আমরা দুজনেই বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আমার স্বামী এ ব্যাপারে জানতে পেরেই আপত্তি জানায়। তাই, আমরা দুজনে মিলে তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করি। ঘটনার দিন আমি আমার স্বামীর সাথে শুতে যাই। রাতে সুযোগ পেয়ে আমার দেওর ও আমি মিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করি।” ডিএসপি বান্দা সৌরভ সিং জানান, কামাসিন থানার অন্তর্গত জামু গ্রাম থেকে খবর পাওয়া যায় যে, এক ব্যক্তির মৃতদেহ তার বাড়ির টিউবওয়েলের কাছে পড়ে আছে। ফরেনসিক দলসহ একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছায়। সমস্ত তথা ও প্রমাণ খতিয়ে দেখার পর জানা যায় যে, মৃত ব্যক্তির স্ত্রীর সঙ্গে তার ছোট ভাইয়ের অবৈধ সম্পর্ক ছিল। তাই তারা পরিকল্পনা করে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। উভয়কে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। অনেকেই বলছেন  এই ঘটনা আবারও মনে করিয়ে দিয়েছে যে,  সম্পর্কের ভাঙন যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন তা কতটা বিপজ্জনক হতে পারে।

জন্মদিনের রাতে বচসায় জড়ালেন আরবাজ খানের প্রাক্তন প্রেমিকা, কী কাণ্ড ঘটালেন?

ফের অশনিসঙ্কেত, হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

দল থেকে বাদ যাওয়ার পর প্রথম প্রতিক্রিয়া সূর্যকুমারের, কি লিখলেন তিনি?

বেলুড়ে ডাস্টবিন থেকে উদ্ধার প্রচুর আধার ও ভোটার , রেশন কার্ড, কাঠগড়ায় প্রাক্তন কাউন্সিলর

জীবনের প্রথম বেতন মায়ের হাতে তুলে দিলেন ছেলে, তারপর কী ঘটল…

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

খাদ্যমন্ত্রীর নির্দেশ অমান্য! রেশনে সিমেন্ট-পাথরের টুকরো মেশানো গম দেওয়ার অভিযোগ

মুম্বই-দিল্লির পর রাজস্থানে পৌঁছে গেল মালদহের লিচু, হাসি ফিরল চাষিদের মুখে

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

ফেরানো হয়েছে সরকারি নিরাপত্তা, লালু-রাবড়ির পাহারায় লাঠিধারী আরজেডি কর্মীরা

নবদ্বীপের রানীর ঘাটে জলে ঝাঁপ অসুস্থ বৃদ্ধের, চলছে তল্লাশি

আদালত চত্বরে বিমানকৃষ্ণ সাহাকে লক্ষ্য করে ছোড়া হল পচা ডিম