ভোটের ময়দানে ‘জোড়া ব্যাটিং’! মঙ্গলে মমতা–অভিষেকের প্রচারে তুফান

Share:

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্য বিধানসভা নির্বাচন। বিপুল আসনে জয় পেয়ে চতুর্থবার ক্ষমতায় আসতে বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস। তারজন্য দলের শীর্ষ নেতৃত্ব থেকে কর্মী-সমর্থকরা সকলেই প্রচারে ব্যস্ত। তৃণমূলের প্রার্থীরা নিজের নিজের এলাকায় প্রচার সারছেন। পাশাপাশি এই প্রার্থীদের সমর্থনে উত্তর থেকে দক্ষিণ ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সোমবার এক জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছেন ১৫দিন ধরে জেলায় জেলায় প্রচার সারছেন তিনি। মঙ্গলবারও ৩টি করে জনসভা করবেন মমতা ও অভিষেক। ভোটের ময়দানে ‘জোড়া ব্যাটিং’ তাঁদের।

জানা গিয়েছে, এদিন চাকদা, কল্যাণী ও হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের হয়ে প্রচার করবেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার চাকদার মশড়া নবপল্লির মাঠে তিনজন প্রার্থীর হয়ে প্রচার করবেন তিনি। তারপরেই চলে যাবেন বনগাঁয়। সেখানে বনগাঁ উত্তর ও দক্ষিণের প্রার্থীদের হয়ে প্রচার করবেন বনগাঁ স্টেডিয়ামে। সেখান থেকে হাবড়া ও অশোকনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে প্রচার সারবেন বাণীপুর ড.বি আপ আম্বেদকর মাঠে। নির্বাচন প্রায় দোরগোড়ায়। তাই একদিনে একসঙ্গে একাধিক প্রার্থীর জন্য প্রচারে ঝাঁপাচ্ছেন তিনি।

অন্যদিকে, উত্তরবঙ্গে মঙ্গলবার ৩টি জনসভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের। এদিন তিনি সভা করবেন নাটাবাড়ি কেন্দ্রের প্রার্থী, জলপাইগুড়ি কেন্দ্রের প্রার্থী ও কুমারগ্রাম কেন্দ্রের প্রার্থীর সমর্থনে। ৩টি সভা থেকেই তিনি দলের উন্নয়নের কথা তুলে ধরবেন। পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধেও সুর চড়াবেন। আর বেশিদিন বাকি নেই প্রথম দফার নির্বাচনে। তাই দ্রুত ঝড়ের গতিতে নির্বাচনী কেন্দ্রে প্রচার সারছেন তৃণমূলের ২ শীর্ষ নেতৃত্ব। আসন্ন বিধানসভায় কোমর কষে নেমেছে ঘাসফুল শিবির। বিরোধীদের এক ইঞ্চিও জমি তাঁরা ছাড়তে নারাজ। 

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য